দীর্ঘক্ষণ তাঁকে বিজেপির পার্টি অফিসে আটকে রাখে তৃণমূলের কর্মী সমর্থকরা। হেনস্থা করা হয় বলেও অভিযোগ। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বার কোচবিহারে আক্রান্ত হলেন বিজেপি বিধায়ক মালতী রাভা। অভিযোগ, দীর্ঘক্ষণ তাঁকে বিজেপির পার্টি অফিসে আটকে রাখারও অভিযোগ উঠেছে তৃণমূলের কর্মী সমর্থকদের বিরুদ্ধে। তাঁকে হেনস্থা করা হয় বলেও অভিযোগ। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সোমবার তুফানগঞ্জে বিজেপির থানা ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। বিজেপি-তৃণমূল দ্বন্দ্বে ঘটনাস্থল রণক্ষেত্রের চেহারা নেয়। বিজেপির এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তুফানগঞ্জের বিধায়ক মালতি রাভা রায়। অভিযোগ, কর্মসূচি চলাকালীন তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকেরা। এসময় বিজেপির তিনজন কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের সমর্থকদের বিরুদ্ধে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বার কোচবিহারে আক্রান্ত হলেন বিজেপি বিধায়ক মালতী রাভা। অভিযোগ, দীর্ঘক্ষণ তাঁকে বিজেপির পার্টি অফিসে আটকে রাখারও অভিযোগ উঠেছে তৃণমূলের কর্মী সমর্থকদের বিরুদ্ধে। তাঁকে হেনস্থা করা হয় বলেও অভিযোগ। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় তুফানগঞ্জ থানার বিশাল পুলিশবাহিনী। ঘটনাস্থলে জমায়েত করা উভয়পক্ষকে ছত্রভঙ্গ করে পুলিশ। পুলিশ আধিকারিকরা জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, তবে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে পুনরায় কোনও অশান্তি না হয়।
Partha Goswami
13/10/2025