বাংলার মতোই বিহার ভোটেও তারকা-দাপট! ভোজপুরী ব্রিগেডের নেতৃত্বে রীতেশ পাণ্ডে, নজরে আর কারা?

SHARE:

প্রশান্ত কিশোরের নেতৃত্বাধীন ‘জন সুরজ’ পার্টি বৃহস্পতিবার ঘোষণা করেছে যে জনপ্রিয় গায়ক-অভিনেতা রীতেশ পাণ্ডে আসন্ন বিধানসভা নির্বাচনে কারগাহর কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন।

বঙ্গ রাজনীতির ময়দানে এখন সিনেমা বা সিরিয়ালের বিনোদনী জগতের রমরমা নতুন নয়। সব দলের প্রার্থিতালিকাতেও রুপোলি পর্দার ঝলকানি থাকে। তালিকা নেহাত কম দীর্ঘ হবে না। বিহারের রাজনীতিতেও এখন এই নতুন হাওয়া বইছে। বলিউড নয় (Bollywood), ভোজপুরি (Bhojpuri) তারকাদের রাজনীতি-ডেবিউ নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। কে কোন দলে যাচ্ছেন, কে প্রার্থী হচ্ছেন, কে হচ্ছেন স্টার প্রচারক, নির্বাচনের আগে এই নিয়েই কথাবার্তা চলছে।

প্রশান্ত কিশোরের (Prasant Kishore) নেতৃত্বাধীন ‘জন সুরজ’ পার্টি বৃহস্পতিবার ঘোষণা করেছে যে জনপ্রিয় গায়ক-অভিনেতা রীতেশ পাণ্ডে আসন্ন বিধানসভা (Bihar Election) নির্বাচনে কারগাহর কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন। অন্যদিকে, পবন সিং, যিনি একসময় বিজেপিতে যোগ দিয়ে পরে দল ছাড়েন, সম্প্রতি ফের ঘর ওয়াপসি করেছেন। তবে তিনি জানিয়ে দিয়েছেন, এবার ভোটে লড়বেন না। থাকবেন “দলের সত্যিকারের সৈনিক” হিসেবে।

এই সিদ্ধান্তের পেছনে পারিবারিক অশান্তির ছায়াও রয়েছে। স্ত্রী জ্যোতি লখনউতে সাংবাদিক সম্মেলন করে তাঁর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলেছেন এবং ইঙ্গিত দিয়েছেন, প্রয়োজনে স্বামীকেও ভোটে চ্যালেঞ্জ করতে পারেন।

৩৪ বছর বয়সি রীতেশ বলেন, “আমি রোহতাস জেলার ছেলে। ছোট থেকেই সমাজের জন্য কিছু করতে চেয়েছি। মুম্বই গিয়ে দেখেছিলাম, বিহারবাসীদের প্রতি বৈষম্য কেমন। তখনই ঠিক করি, শিক্ষা ও কর্মসংস্থানই হবে আমার লড়াইয়ের মূল কথা।” তাঁর প্রতিটি প্রচারসভায় এখন শোনা যাচ্ছে স্লোগান, “শিক্ষা খুব জরুরি”।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোজপুরি তারকাদের জনপ্রিয়তা রাজনীতিতে ভোটে কতটা রূপ নেবে, সেটাই দেখার বিষয়।

পাটনার সমাজতত্ত্ববিদ অধ্যাপক জ্ঞানেন্দ্র যাদব বলেন, “দক্ষিণ ভারতে যেমন তারকাদের রাজনৈতিক প্রভাব দীর্ঘস্থায়ী হয়, বিহারে তেমনটা দেখা যায়নি। শত্রুঘ্ন সিনহা ছাড়া কেউ টেকেননি। তবে এ বার ভোটে তারকাদের ঝলক আলাদা রং আনছে।”

Partha Goswami

13/10/2025

Vnn Times Today
Author: Vnn Times Today

सबसे ज्यादा पड़ गई