বিমানবন্দরে বাস থেকে নামার পর রোহিতকে অটোগ্রাফ দিতেও দেখা গিয়েছে। একসঙ্গেই বাস থেকে নামেন বিরাট, রোহিত এবং ওডিআই দলের সহ-অধিনায়ক শ্রেয়স আইয়ার।
বুধবার দুই দফায় অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দিয়েছে টিম ইন্ডিয়া (India Australia Tour)। ক্যাঙারুর দেশে টি-টোয়েন্টি ও ওডিআই সিরিজ খেলবে গৌতম গম্ভীরের ছাত্ররা। দুটি সিরিজেই হবে তিনটি করে ম্যাচ।
এদিন সকালে টিম ইন্ডিয়ার বেশ কিছু সদস্য অস্ট্রেলিয়া যাওয়ার জন্য দিল্লি বিমানবন্দরে (Delhi Airport) উপস্থিত হন। যাঁদের মধ্যে ছিলেন প্রাক্তন দুই অধিনায়ক রোহিত শর্মা এবং বিরাট কোহলিও (Rohit Sharma, Virat Kohli)। এই দুই তারকাকে এক ঝলক দেখার জন্য বিমানবন্দরে এদিন উপচে পড়েছিল ভিড়।
বিমানবন্দরে বাস থেকে নামার পর রোহিতকে অটোগ্রাফ দিতেও দেখা গিয়েছে। একসঙ্গেই বাস থেকে নামেন বিরাট, রোহিত এবং ওডিআই দলের সহ-অধিনায়ক শ্রেয়স আইয়ার। দিল্লি বিমানবন্দরে অন্যান্য যে ক্রিকেটারদের দেখা গিয়েছে, তাঁরা হলেন- অধিনায়ক শুভমান গিল, ধ্রুব জুরেল, যশস্বী জয়সওয়াল, হর্ষিত রাণা, কেএল রাহুল, ওয়াশিংটন সুন্দর, অর্শদীপ সিং ও নীতিশ রেড্ডি। বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, খেলোয়াড়দের প্রথম দল সকালের ফ্লাইটে রওনা হয়েছে এবং দ্বিতীয় দল সন্ধ্যায় রওনা হবে।
শুভমান গিলকে এই সিরিজে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে। টেস্টের পর তিনি এখন ওডিআই দলেরও নেতৃত্ব দেবেন। রোহিত শর্মাকে অধিনায়কত্বের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং তিনি ওপেনার হিসাবে খেলবেন। তবে, ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপে কোহলি এবং রোহিত উভয়ের খেলা নিয়ে সন্দেহ রয়েছে। আগামী বছরগুলিতে ভারত তুলনামূলকভাবে কম ৫০ ওভারের ম্যাচ খেলবে। দল নির্বাচনের সময় নির্বাচক প্রধান অজিত আগারকর বলেছিলেন, পরবর্তী ওডিআই বিশ্বকাপের জন্য বিরাট ও রোহিত প্রতিশ্রুতিবদ্ধ নন।
Partha Goswami
15/10/2025







