নীতীশের দলের প্রথম তালিকায় স্থান পেয়েছেন ২৫ জন বর্তমান বিধায়ক। তালিকায় চারজন মহিলার নাম আছে। ২৫ বিধায়ক এর মধ্যে তিনজন মন্ত্রী রয়েছেন। তাঁরা হলেন বিজয় কুমার চৌধুরী, সারণ কুমার এবং মদন সাহানি। এনডিএ-র বড় দল বিজেপি মঙ্গলবারই প্রথম দফায় ৭১ প্রার্থীর নাম ঘোষণা করেছে। তারাও ১০১টি আসনে লড়াই করবে।
বিহার বিধানসভায় মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের (Nitish Kumar) পার্টি জনতা দল ইউনাইটেড Janata Dal (United) প্রথম দফায় ৫৭ টি কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করল। ওই দলের মোট ১০১টি আসনে প্রার্থী দেওয়ার কথা।
নীতীশের দলের প্রথম তালিকায় স্থান পেয়েছেন ২৫ জন বর্তমান বিধায়ক। তালিকায় চারজন মহিলার নাম আছে। ২৫ বিধায়ক এর মধ্যে তিনজন মন্ত্রী রয়েছেন। তাঁরা হলেন বিজয় কুমার চৌধুরী, সারণ কুমার এবং মদন সাহানি। এনডিএ-র বড় দল বিজেপি মঙ্গলবারই প্রথম দফায় ৭১ প্রার্থীর নাম ঘোষণা করেছে। তারাও ১০১টি আসনে লড়াই করবে। তবে জেডিইউ-র ঘোষিত ৫৭ আসনের মধ্যে পাঁচটিতে লড়াই হতে পারে এনডিএ শরীর লোকজনশক্তি পার্টি (রাম বিলাস)-এর সঙ্গেও। ওই দলের নেতা কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাশোয়ান জোটের বৈঠকে ওই পাঁচটি আসন দাবি করেছিলেন।
২০২০ বিধানসভা নির্বাচনে চিরাগ জেডিইউ-র বহু আসনে প্রার্থী দিয়ে নীতীশের দলের যাত্রা ভঙ্গ করে। অন্তত পাঁচটি আসন তারা নিজেরা ছিনিয়ে নেয়। এবারও নীতীশের পার্টির বিরুদ্ধে জেডিইউ লড়াই করবে। এই বিরোধ থামাতে স্বয়ং বিজেপি নেতা তথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অনেক ভাবে চেষ্টা চালিয়েও চিরাগকে রাজি করাতে পারেননি। ফলে নীতীশের দল গতবারের থেকে বেশি আসনে লড়াই করলেও তারা কতগুলিতে জয়লাভ করতে পারবে তা নিয়ে ঘর সংশয় আছে। চিরাগের বক্তব্য, যে পাঁচটি আসন জেডিইউ তাদের দিতে রাজি হয়নি সেগুলিতে লোকজনশক্তি পার্টির প্রভাব যে কোন দলের থেকে বেশি। এনডিএ-র আর এক শরিক রাষ্ট্রীয় লোক তান্ত্রিক মোর্চার সভাপতি উপেন্দ্র কুশহওয়া শরিকদের আসন ভাগাভাগি নিয়ে বুধবার তীব্র প্রকাশ করেছেন। তার বক্তব্য এনডিএ’তে সময় ভাল যাচ্ছে না।
Partha Goswami
15/10/2025







