‘মদ্যপান করা নিয়ে ঝামেলা লেগেই থাকত’, বেঙ্গালুরুর ফ্ল্যাট থেকে উদ্ধার লিভ-ইন যুগলের দেহ

SHARE:

বেঙ্গালুরুর জিগানি এলাকায় ভাড়া বাড়ি থেকে এক লিভ-ইন যুগলের দেহ উদ্ধার। মৃত সীমা ও রাকেশের মধ্যে মদ্যপান নিয়ে ঝগড়া চলত বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে আত্মহত্যার আশঙ্কা করা হচ্ছে।

বেঙ্গালুরুর জিগানি এলাকায় একটি ভাড়া বাড়ি থেকে এক যুগলের দেহ উদ্ধার হয়েছে। পুলিশের প্রাথমিক সন্দেহ, দাম্পত্য কলহ বা ঝগড়ার পর এটি আত্মহত্যার ঘটনা হতে পারে। এই ঘটনাটি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে।

জানা গিয়েছে, মৃত দু’জন ওড়িশার বাসিন্দা। তাঁরা হলেন সীমা নায়েক (২৫) এবং রাকেশ নায়েক (২৩)। রাকেশ একটি নিরাপত্তা সংস্থায় কাজ করতেন এবং সীমা ওই এলাকার একটি সুপারমার্কেটে কর্মরত ছিলেন।

পুলিশ সূত্রে খবর, ঘটনাটি সম্ভবত দুই দিন আগেই ঘটেছিল, কিন্তু সোমবার প্রতিবেশীদের নজরে আসে। ঘরের ভেতর থেকে দুর্গন্ধ এবং তালাবদ্ধ বাড়িটিতে কোনও নড়াচড়া দেখতে না পেয়ে প্রতিবেশীরা সন্দেহ করেন। এরপর তাঁরা জানলা ভেঙে ঘরের ভেতরে দেখেন, দম্পতি মৃত অবস্থায় পড়ে আছেন।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, রাকেশের মদ্যপানের অভ্যাস নিয়ে তাঁদের মধ্যে প্রায়শই ঝগড়া হতো। তাঁদের সঙ্গে একই বাড়িতে থাকা এক বন্ধু নাকি এমন একটি ঝগড়ার পরই শুক্রবার বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন।

পুলিশের অনুমান, একটি ঝগড়ার পর প্রথমে রাকেশ আত্মহত্যা করে থাকতে পারেন, এবং এরপর সীমাও একই পথে হেঁটেছেন।

Partha Goswami

22/10/2025

Vnn Times Today
Author: Vnn Times Today

सबसे ज्यादा पड़ गई