আগামী বছর বাংলায় বিধানসভা ভোট রয়েছে। স্বাভাবিক ভাবেই, তার আগে তালিকা সংশোধনের কাজ শেষ করার পরিকল্পনা নিয়েছে কমিশন।
এসআইআর (SIR) হলে যাবতীয় ক্ষমতা থাকবে কমিশনের (EC) হাতে। ভোটার তালিকার (Voter List) বিশেষ নিবিড় সংশোধনের সঙ্গে যুক্ত কোনও কর্মী-আধিকারিককে বদলি করা যাবে না। তাছাড়া যখন এসআইআর চলবে, সেই পর্বে বিএলও-দের (BLO) অন্য কোনও কাজ করতে হবে না বলে জানিয়ে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন।
আগামী বছর বাংলায় বিধানসভা ভোট রয়েছে। স্বাভাবিক ভাবেই, তার আগে তালিকা সংশোধনের কাজ শেষ করার পরিকল্পনা নিয়েছে কমিশন। বিহারের মতোই এসআইআরের চূড়ান্ত তালিকা ধরেই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন করতে চাইছে তারা।
হঠাৎ করে সমস্ত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে (CEO) দু’দিনের জন্য বৈঠকে ডেকে পাঠিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন (Election Commission of India)। মঙ্গলবার চিঠি পাঠিয়ে কমিশন জানায়, দিল্লিতে ওই বৈঠক হয় বুধ ও বৃহস্পতিবার। দু’দিনের এই বৈঠক শেষে কমিশন জানিয়েছে, এসআইআর পর্বে বিএলও-দের অন্য কোনও কাজ করতে হবে না। শর্ত প্রযোজ্য থাকবে শিক্ষকদের ক্ষেত্রেও।
রাজনৈতিক হস্তক্ষেপ, নিজেদের পেশার সঙ্গে এসআইআর চালানোর অসুবিধার কথা কমিশনকে জানিয়েছিল বিএলও-রা।
গত ১০ সেপ্টেম্বর এসআইআর সংক্রান্ত একটি প্রাথমিক বৈঠক হয়েছিল কমিশনে। সেখানেই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি তাদের ভোটার সংখ্যার তথ্য, শেষ এসআইআর-এর তারিখ ও তালিকার বিস্তারিত বিবরণ জমা দেয়। এবার সেই তথ্যের ভিত্তিতেই চলছে পরবর্তী ধাপের মূল্যায়ন।
Partha Goswami
24/10/2025







