দুর্ঘটনাটি ঘটে জাতীয় সড়ক ৪৪-এ, যখন শিব শঙ্কর নামের ওই যুবকের বাইকটি বেসরকারি বাস লাক্সারি বাসের সঙ্গে ধাক্কা খায়। সংঘর্ষের পর বাইকটিকে প্রায় ২০০ মিটার টেনে নিয়ে যায় বাসটি এবং ঘর্ষণ ও বাইকের তেল লিক হওয়ার কারণে মুহূর্তের মধ্যে আগুন ধরে যায়।
অন্ধ্রপ্রদেশের কুর্নুলে (Andhra Pradesh) ভয়াবহ বাসদুর্ঘটনায় (Bus Accident) ২০ জনের মৃত্যুর ঘটনায় তদন্তে নয়া মোড় এসেছে। শুক্রবার ভোরে ঘটে যাওয়া ওই দুর্ঘটনার আগে মৃত বাইক আরোহীকে (Bike Rider) দেখা গেছে একটি ভাইরাল সিসিটিভি ফুটেজে (Viral CCTV Footage)। তাতে লক্ষ্য করা যায়, দুর্ঘটনার কিছুক্ষণ আগে সে বেপরোয়াভাবে বাইক চালাচ্ছিল।
দুর্ঘটনাটি ঘটে জাতীয় সড়ক ৪৪-এ, যখন শিব শঙ্কর নামের ওই যুবকের বাইকটি বেসরকারি বাস লাক্সারি বাসের সঙ্গে ধাক্কা খায়। সংঘর্ষের পর বাইকটিকে প্রায় ২০০ মিটার টেনে নিয়ে যায় বাসটি এবং ঘর্ষণ ও বাইকের তেল লিক হওয়ার কারণে মুহূর্তের মধ্যে আগুন ধরে যায়। ২২ বছরের বি শিব শঙ্কর মদ্যপ (Drunken) ছিলেন বলে সন্দেহ পুলিশের। তার সিসিটিভি ফুটেজ দেখে এমনই মনে করছে পুলিশ।
তেলঙ্গানার মন্ত্রী জুপল্লি কৃষ্ণা রাও ঘটনাটির জন্য বাসচালক ও ট্রাভেল সংস্থাকে দায়ী করে কঠোর পদক্ষেপের দাবি তুলেছেন। পুলিশ ইতিমধ্যেই দুই বাসচালক লক্ষ্মাইয়া ও শিব নারায়ণাকে অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে গ্রেফতার করেছে।
এদিকে, ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজে দেখা গেছে, রাত ২টা ২৩ মিনিটে শিব শঙ্কর ও তার এক সঙ্গী বাইক নিয়ে একটি পেট্রোল পাম্পে পৌঁছন। কিছু সময় অপেক্ষার পর শিব শঙ্কর কোনও কারণে বিরক্ত হয়ে চিৎকার করেন, তারপর বাইকটি ঘুরিয়ে চলে যান। তবে স্পষ্ট বোঝা যায়, তিনি একদমই ভারসাম্য রাখতে পারছিলেন না নিজের।
Partha Goswami
25/10/2025







