SIR: বিএলও-দের গলদ বরদাস্ত করা হবে না! ভূতুড়ে ভোটার ইস্যুতে কড়া বার্তা কমিশনের

SHARE:

এনুমারেশন ফর্ম বিলির কাজ দ্রুত শেষ করার লক্ষ্য নিয়েই বুধবার রাতে ডাকা হয়েছিল বিশেষ বৈঠক। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের নেতৃত্বে ভার্চুয়ালি ওই বৈঠকে যোগ দেন সমস্ত নির্বাচনী নিবন্ধন আধিকারিক।

রাজ্যজুড়ে চলা এসআইআর (SIR in West Bengal) প্রক্রিয়ার কাজ যে সব জায়গায় এক গতিতে হচ্ছে না তা বুধবারই সামনে এসেছে। নির্বাচন কমিশনের (ECI) সর্বশেষ পরিসংখ্যান বলছে, রাজ্যে এখনও পর্যন্ত ৮৮.০৮ শতাংশ এনুমারেশন ফর্ম (Enumeration Form) বিলি করা হয়েছে। বৃহৎ রাজ্যগুলির মধ্যে বাংলার (West Bengal) হার সর্বোচ্চ। যদিও রাজ্যের প্রায় ৪০টি বিধানসভা কেন্দ্রে এনুমারেশন ফর্ম বিলির হার এখনও ৭৫ শতাংশের নীচে! এই ইস্যুতে বুধবার রাতেই ইআর‌ওদের (ERO) সঙ্গে বৈঠক করে সিইও মনোজ আগরওয়াল (CEO Manoj Agarwal)। এরপরই গুরুত্বপূর্ণ নির্দেশের কথা জানা গেছে।

ভূতুড়ে, স্থানান্তরিত বা একাধিক জায়গায় নাম থাকা ভোটারদের যেন কোনওভাবেই খসড়া ভোটার তালিকায় (Draft Voter List) অন্তর্ভুক্ত না করা হয় – এমনই স্পষ্ট নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। বুধবার রাজ্যের ইআরও-দের উদ্দেশে এই বার্তা পৌঁছে দেয় কমিশন। একই সঙ্গে বলা হয়েছে, বিএলওদের দায়িত্বে কোনও গলদ বরদাস্ত করা হবে না।

প্রতিটি ফর্ম বিলি ও সংগ্রহের সময় তাঁদের নিশ্চিত করতে হবে, কোথাও যেন ‘অস্তিত্বহীন’ বা অপ্রাসঙ্গিক নাম (Fake Voters) তালিকাভুক্ত না হয়। ভুল তথ্য বা অবহেলা ধরা পড়লে তার দায় সরাসরি সংশ্লিষ্ট বিএলওকেই (BLOs) নিতে হবে, এমনটাই স্পষ্ট বার্তা মিলেছে কমিশনের তরফে। অবহেলার প্রমাণ মিললে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে।

এনুমারেশন ফর্ম বিলির কাজ দ্রুত শেষ করার লক্ষ্য নিয়েই বুধবার রাতে ডাকা হয়েছিল বিশেষ বৈঠক। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের নেতৃত্বে ভার্চুয়ালি ওই বৈঠকে যোগ দেন সমস্ত নির্বাচনী নিবন্ধন আধিকারিক। কোথায় কত ফর্ম বিলি হয়েছে, কোথায় বিলম্ব বা সমস্যা হচ্ছে, তার বিস্তারিত পর্যালোচনাই ছিল মূল আলোচ্য।

ইতিমধ্যে জানা গেছে, যে সমস্ত বিধানসভা কেন্দ্রে এনুমারেশন ফর্ম বিলির হার এখনও ৭৫ শতাংশের নীচে সেগুলির মধ্যে রয়েছে – শিলিগুড়ি, কালিয়াগঞ্জ, রায়গঞ্জ, তপন, পলাশিপাড়া, রানাঘাট উত্তর-পূর্ব, জগদ্দল, নওয়াপাড়া, খড়দহ, পানিহাটি, রাজারহাট, নিউটাউন, রাজারহাট গোপালপুর, বিধাননগর, জয়পুর, বারুইপুর পূর্ব, বারুইপুর পশ্চিম, সোনারপুর দক্ষিণ, কসবা, যাদবপুর, সোনারপুর উত্তর, টালিগঞ্জ, বেহালা পূর্ব, বেহালা পশ্চিম, মহেশতলা, মেটিয়াবুরুজ, কলকাতা পোর্ট, বেলেঘাটা, জোড়াসাঁকো, কাশীপুর-বেলগাছিয়া, বালি, হাওড়া উত্তর, হাওড়া দক্ষিণ, খড়গপুর সদর, দুবরাজপুর, শিউড়ি, আলিপুরদুয়ার ও কুলটি।

Partha Goswami

13/11/2025

Vnn Times Today
Author: Vnn Times Today