দিল্লিতে র‍্যাডিসন হোটেলের কাছে ‘বিস্ফোরণ’-এর শব্দ! পুলিশি তদন্তে কী জানা গেল

SHARE:

তদন্তকারীরা মনে করছেন, কোনও অজ্ঞাত ব্যক্তি হয়তো ভুয়ো ফোন কল করেছেন। সেই কল কোথা থেকে করা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি স্থানীয়দের সঙ্গেও কথা বলছেন তদন্তকারীরা।

দিল্লিতে (New Delhi) ফের বিস্ফোরণের খবর! রাজধানীর মহিপালপুরে র‍্যাডিসন হোটেলের (Radisson Hotel) কাছে বৃহস্পতিবার সকালে বিস্ফোরণের শব্দে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন এবং দিল্লি পুলিশের (Delhi Police) একটি দল।

পুলিশ সূত্রে জানা গেছে, সকাল ৯টা ১৮ মিনিট নাগাদ ফোন আসে তাঁদের কাছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছিলেন, হঠাৎ জোরালো শব্দে কেঁপে ওঠে এলাকা। তবে ঘটনাস্থলে পৌঁছে কোনও বিস্ফোরণের চিহ্ন বা ক্ষয়ক্ষতির প্রমাণ মেলেনি। বরং পুলিশ জানিয়েছে একটি ডিটিসি বাসের টায়ার ফেটে (DTC Bus Tyre Burst) বিকট আওয়াজ হয়। তাকেই অনেকে বিস্ফোরণ ভেবে ভুল করেছেন।

দিল্লি পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, প্রাথমিক তদন্তে কোনও সন্দেহজনক বস্তু বা বিস্ফোরণের সূত্র পাওয়া যায়নি। ফলে ‘বিস্ফোরণ’-এর তত্ত্ব খারিজ করা হয়েছে। তদন্তকারীরা মনে করছেন, কোনও অজ্ঞাত ব্যক্তি হয়তো ভুয়ো ফোন কল করেছেন। সেই কল কোথা থেকে করা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি স্থানীয়দের সঙ্গেও কথা বলছেন তদন্তকারীরা। পুলিশ জানিয়েছে, এলাকায় এখন সম্পূর্ণ পরিস্থিতি স্বাভাবিক। তবে সতর্কতা হিসেবে আশপাশের অঞ্চল তল্লাশি চালানো হচ্ছে।

এদিকে দিল্লির লালকেল্লার (Delhi Red Fort) কাছে ভয়াবহ বিস্ফোরণের (Blast) দু’দিন পরই নিশ্চিত হওয়া গেছে যে, ঘটনায় মৃত্যুই হয়েছে অন্যতম মূল অভিযুক্ত ড. উমর উন নবির। ওই আত্মঘাতী বিস্ফোরণ (Suicide Blast) ঘটিয়েছিলেন তিনিই এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বিস্ফোরণের তীব্রতায় নবির দেহ ছিন্নভিন্ন হয়ে গেছিল, ফলে এতদিন পরিচয় নির্ধারণ করা সম্ভব হয়নি। অবশেষে ডিএনএ পরীক্ষায় (DNA Test) ধরা পড়েছে সবটা।

গত সোমবার সন্ধেয় লালকেল্লার (Red Fort) বাইরে ব্যস্ত রাস্তায় বিস্ফোরণ ঘটে। প্রাথমিক তদন্তেই সন্দেহ করা হয়েছিল, বিস্ফোরণ ঘটানো সাদা রঙের হুন্ডাই i20 গাড়িটি (i20 Car) চালাচ্ছিলেন ড. উমর। তদন্তকারীরা কাশ্মীরের পুলওয়ামায় (Jammu Kashmir Pulwama) তাঁর পরিবারের কাছ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করেন। পরে গাড়ির ভিতর থেকে উদ্ধার হওয়া মানবদেহের অংশের সঙ্গে সেই ডিএনএ মিলে যায়।

Partha Goswami

13/11/2025

Vnn Times Today
Author: Vnn Times Today