রাতভর পথে পড়ে থাকা সদ্যোজাতকে পাহারা দিল সারমেয়র দল, সকাল হতেই শোরগোল নবদ্বীপে

SHARE:

স্থানীয় বাসিন্দা দীনবন্ধু দেবনাথ জানান, আশেপাশে শিয়ালের উৎপাত অত্যন্ত বেশি। শুধুমাত্র কুকুর থাকাতেই এলাকায় ঢুকতে পারে না শেয়ালের দল। এদিনও তারাই শিশুটির প্রাণরক্ষা করে। কারণ কুকুররা না থাকলে শেয়াল এসে তুলে নিয়ে যেত শিশুটিকে। এই সারমেয়দের উপস্থিতিই শিশুটিকে বাঁচিয়ে দিয়েছে।

রাতভর পথে পড়েছিল সদ্যোজাত। ঘুমের ঘোরে অনেকেই কান্না শুনেছেন। কিন্তু বুঝতে না পারায় ঘর থেকে বেরিয়ে আসেননি কেউ। এলাকায় যে বড় শেয়ালের উৎপাত। ভোরবেলা ঘুম ভেঙে বাইরে আসতেই এলাকার মানুষের অনেকের নজরে আসে সদ্যোজাত শিশুটি। শোরগোল পড়ে যায় নবদ্বীপের স্বরূপগঞ্জ পঞ্চায়েতের রেল কলোনি এলাকায়।

ভোররাতে হঠাৎ শিশুর কান্নার শব্দ শুনে চমকে ওঠেন স্থানীয় বাসিন্দারা। পরে শব্দের উৎস অনুসরণ করে দেখা যায়, পঞ্চায়েত সদস্য নির্মল ভৌমিকের বাড়ির শৌচাগারের সামনে পড়ে রয়েছে ওই সদ্যোজাত শিশুটি। এলাকার মানুষের ধারণা, অন্ধকার রাতের সুযোগে কেউ শিশুটিকে সেখানে ফেলে চলে যায়। তাঁরা জানান, শিশুটির চারপাশ ঘিরে কয়েকটি সারমেয় সারা রাত ধরে পাহারা দিয়ে রেখেছিল। সারারাত তাঁদের চিৎকারও কানে এসেছে তাদের।

স্থানীয় বাসিন্দা দীনবন্ধু দেবনাথ জানান, আশেপাশে শিয়ালের উৎপাত অত্যন্ত বেশি। শুধুমাত্র কুকুর থাকাতেই এলাকায় ঢুকতে পারে না শেয়ালের দল। এদিনও তারাই শিশুটির প্রাণরক্ষা করে। কারণ কুকুররা না থাকলে শেয়াল এসে তুলে নিয়ে যেত শিশুটিকে। এই সারমেয়দের উপস্থিতিই শিশুটিকে বাঁচিয়ে দিয়েছে।

ভোরবেলা শিশুটিকে উদ্ধারের পর নবদ্বীপ মহেশগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে কৃষ্ণনগর সদর হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালসূত্রে জানা গেছে, নবজাতক বর্তমানে সুস্থ আছে। শিশুটি সুস্থ ও স্বাভাবিক হলে চাইল্ডলাইন কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হবে। তবে কে বা কারা শিশুটিকে ফেলে রেখে গেছে, তা এখনও নিশ্চিত নয়। নবদ্বীপ থানার পুলিশ তদন্ত শুরু করেছে।

Partha Goswami

01/12/2025

Vnn Times Today
Author: Vnn Times Today

सबसे ज्यादा पड़ गई