‘এমন ঘটনা চাপা দেওয়া হচ্ছে যা হয়তো বদলানো সম্ভব নয়’, বাবাকে নিয়ে শঙ্কায় ইমরানের ছেলেরা

SHARE:

পরিবারের বক্তব্য, আদালত সপ্তাহে একবার সাক্ষাতের নির্দেশ দিলেও মুনির প্রশাসন ধারাবাহিকভাবে সেই নির্দেশ মানছে না। ইমরানের পরিবারের এও বক্তব্য, মানসিক নির্যাতনের মধ্য দিয়ে যাচ্ছেন তারা। পরিবারের এক সদস্য মৃত না জীবিত – সেটাই পরিষ্কার হচ্ছে না দিনের পর দিন।

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী (Pakistan EX PM) ইমরান খানকে (Imran Khan) নিয়ে কৌতূহল আরও বাড়ছে। বিগত ৪৭ দিন ধরে তাঁর অবস্থার কোনও খবর নেই পরিবারের (Family) কাছে। তিনি জীবিত না মৃত – কেউ স্পষ্টত বলছে না।  

আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও সাক্ষাৎ তো দূরের কথা, পরিবার পর্যন্ত নিশ্চিত হতে পারছে না তিনি আদৌ জীবিত কিনা। খানের দুই ছেলে কাসিম ও সুলেমান অভিযোগ করেছেন, বাবাকে ইচ্ছাকৃতভাবে ‘ডেথ সেল’-এ (Death Cell) আটকে রেখে সব যোগাযোগ বন্ধ করে দিয়েছে সেনাপ্রধান আসিম মুনিরের (Asim Munir) নেতৃত্বাধীন প্রশাসন।

এই অস্বাভাবিক নীরবতার মধ্যেই ইসলামাবাদ (Islamabad) ও রাওয়ালপিন্ডি (Rawalpindi) জুড়ে ছড়িয়েছে ইমরান খানের মৃত্যুর গুঞ্জন। বিষয়টি নিয়ে অস্থিরতা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।

কাসিম খানের বক্তব্য, তিন সপ্তাহেরও বেশি সময় কোনও প্রমাণ নেই যে বাবা এখনও জীবিত। আমরা আশঙ্কা করছি – কিছু এমন ঘটনা লুকানো হচ্ছে, যা আর ঠিক করা সম্ভব নয়! ইমরানের প্রাক্তন স্ত্রী জেমাইমা গোল্ডস্মিথও (Jemaimah Goldsmith) বলছেন, ওরা ওঁকে ফোনে কথা বলারও সুযোগ দিচ্ছে না। আমাদের কাছে তাঁর অবস্থা সম্পর্কে একটাও নির্ভরযোগ্য তথ্য নেই।

পরিবারের বক্তব্য, আদালত সপ্তাহে একবার সাক্ষাতের নির্দেশ দিলেও মুনির (Asim Munir) প্রশাসন ধারাবাহিকভাবে সেই নির্দেশ মানছে না। ইমরানের পরিবারের এও বক্তব্য, মানসিক নির্যাতনের মধ্য দিয়ে যাচ্ছেন তারা। পরিবারের এক সদস্য মৃত না জীবিত – সেটাই পরিষ্কার হচ্ছে না দিনের পর দিন।

ইমরান খানের আইনজীবী দলও বারবার দাবি করেছে যে, বন্দির নিরাপত্তা ও স্বাস্থ্যের বিষয়ে সরকার স্পষ্ট তথ্য দিচ্ছে না। এর ফলে পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে শোরগোল আরও বেড়েছে।

Partha Goswami

01/12/2025

Vnn Times Today
Author: Vnn Times Today

सबसे ज्यादा पड़ गई