কলকাতা হাইকোর্টে বিজেপির জয়জয়কার! ক্লাবের সিংহভাগ পদে জয়ী গেরুয়া শিবির

SHARE:

কলকাতা হাইকোর্ট ক্লাবের (Calcutta High Court Club) নির্বাচনে ১০টির মধ্যে ৭টি পদ দখল করলেন বিজেপি সমর্থিত আইনজীবীদের সংগঠনের সদস্যরা (BJP’s victory)। এই জয়ে উচ্ছ্বসিত গেরুয়া শিবির।

কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) বিজেপির জয়জয়কার। সোমবার কলকাতা হাইকোর্ট ক্লাবের (Calcutta High Court Club) নির্বাচনে ১০টির মধ্যে ৭টি পদ দখল করলেন বিজেপি সমর্থিত আইনজীবীদের সংগঠনের সদস্যরা (BJP’s victory)। এই জয়ে উচ্ছ্বসিত গেরুয়া শিবির।

বিজেপির লিগ্যাল সেলের হাইকোর্ট শাখার কো-কনভেনর তথা আইনজীবী রিভু দত্ত বলেন, “এর আগে আমরা বার অ্যাসোসিয়েশনের সিংহভাগ পদে জিতেছিলাম। এবার হাইকোর্ট ক্লাবের বেশিরভাগ আসনেও জয় এল। আইনজীবীদের এই রায় প্রমাণ করে বাংলার মানুষ আগামী ভোটে রাজ্যে পালাবদল দেখতে চান।”

আগামী বছরের মাঝামাঝি হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের ভোট হওয়ার কথাও। তাতেও বড় জয়ের বিষয়ে আশাবাদী গেরুয়া শিবির। তবে হাইকোর্টে বিজেপির জয় জয়কার নিয়ে রাজ্যের শাসকদল তৃণমূলের কোনও প্রতিক্রিয়া এখনও জানা যায়নি। প্রতিক্রিয়া এলে প্রতিবেদনে আপডেট করা হবে।

কলকাতা হাইকোর্টের আইনজীবীদের নিয়ে গঠিত এই ক্লাবের অধীনে ক্রীড়া-সহ বিভিন্ন ধরনের কর্মসূচির আয়োজন করা হয়েছে। হাইকোর্ট সূত্রের খবর, ক্লাবের সদস্য সংখ্যা প্রায় ২৭০০। ৯৯.৬৮ শতাংশ ভোট পড়ে। মোট ১০টি আসনে ভোট হয়। ফল প্রকাশে দেখা যায়, ক্লাবের সভাপতি, সহ সভাপতি, সাধারণ সম্পাদক, সহ সম্পাদকের ১টি, কোষাধ্যক্ষ এবং কার্যকরী কমিটির ৪টির মধ্যে ২ টিতে জয়ী হয়েছেন বিজেপি সমর্থিত সংগঠনের আইনজীবীরা।

ক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছেন আইনজীবী কল্লোল দত্ত, সহ সভাপতি অনিন্দ্য বসু, সাধারণ সম্পাদক অরুণ কুমার উপাধ্যায়, সহ সম্পাদক মধু জানা, কোষাধ্যক্ষ ব্রিজিতেশ মুখোপাধ্যায় এবং কার্যকরী কমিটির সদস্য হিসেবে ঐশ্চর্যা রাজর্ষী এবং পূজা শঙ্কার জয়ী হয়েছেন।

অতীতে এই ক্লাবের সিংহভাগ আসন তৃণমূল সমর্থিত আইনজীবী সংগঠনের দখলে ছিল। আদালত সূত্রের খবর, এর আগে বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে সিংহভাগ আসনে জিতেছিলেন বিজেপি সমর্থিত সংগঠনের আইনজীবীরা। এবার ক্লাবও এল গেরুয়া শিবিরের হাতে।

Partha Goswami

01/12/2025

Vnn Times Today
Author: Vnn Times Today

सबसे ज्यादा पड़ गई