খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে হঠাৎ গভীর উদ্বেগ প্রকাশ মোদীর, সব রকম সাহায্যের আশ্বাস

SHARE:

কয়েক ঘণ্টা আগেই বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির (বিএনপি) শীর্ষ নেতারা জানান, ৮০ বছর বয়সি খালেদা জিয়া অত্যন্ত সংকটজনক অবস্থায় রয়েছেন এবং তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। গত ২৩ নভেম্বর বুকে সংক্রমণ ধরা পড়ায় তাঁকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী (Bangladesh Ex PM) ও বিএনপি নেত্রী খালেদা জিয়ার (Khaleda Zia) শারীরিক অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সোমবার রাতে হঠাৎ এক্স হ্যান্ডেলে এক বার্তায় প্রধানমন্ত্রী মোদী খালেদা জিয়ার দীর্ঘদিনের জনজীবনের অবদানের কথা উল্লেখ করে তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন। একইসঙ্গে দিল্লির পক্ষ থেকে সবরকম সহায়তা দেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।

এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লিখেছেন,“বেগম খালেদা জিয়ার (Khaleda Zia) স্বাস্থ্যের অবনতির খবর জানতে পেরে আমি গভীরভাবে উদ্বিগ্ন। বহু বছর ধরে তিনি বাংলাদেশের জনজীবনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর দ্রুত আরোগ্য কামনায় আমাদের আন্তরিক প্রার্থনা ও শুভেচ্ছা রইল। আমরা যেভাবে পারি, যে কোনও ধরনের সাহায্য করতে ভারত প্রস্তুত”।

মোদীর এই বার্তা দু’দেশেই রাজনৈতিক (India Bangladesh Relation) ও কূটনৈতিক মহলে কৌতূহল তৈরি করেছে। আপাত ভাবে এই বার্তা খুবই সাধারণ। প্রতিবেশী রাষ্ট্রের প্রাক্তন প্রধানমন্ত্রী ও রাজনৈতিক নেত্রীর দ্রুত আরোগ্য কামনা করাটাই ভারতের প্রধানমন্ত্রীর ক্ষেত্রে দস্তুর। দ্বিপাক্ষিক বন্ধু সম্পর্ক এমনই হওয়া উচিত।

তবে এক, প্রধানমন্ত্রী মোদীর এই ট্যুইট দেখে অনেকেই বেগম জিয়ার (Khaleda Zia) শারীরিক অবস্থা নিয়ে আরও উদ্বেগে পড়েছেন। আর দুই, কেউ কেউ মনে করছেন যে, যেহেতু বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে, তাই বেগম জিয়ার প্রতি সহানুভূতি দেখিয়ে নয়াদিল্লি কূটনৈতিক ভারসাম্য রাখার চেষ্টা করছে।

কী হয়েছে খালেদা জিয়ার?

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন (BNP Chairperson) খালেদা জিয়া গত ২৩ নভেম্বর থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। শ্বাসকষ্টের জটিলতা নিয়ে তাঁকে ভর্তি করা হলেও, আগে থেকেই তাঁর কিডনি, লিভার, হৃদযন্ত্র এবং ফুসফুসের সমস্যা ছিল। রোগীর পরিস্থিতির গুরুত্ব বিচার করে বাংলাদেশের পাশাপাশি ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও চিনের বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি টিম তাঁর চিকিৎসা নজরে রাখছেন।

এমন অবস্থায় রবিবার তাঁকে দেখে এসে বিএনপি নেতা মির্জা আব্বাস জানান, “ম্যাডাম চিকিৎসায় সাড়া দিচ্ছেন, আমাদের চিনতে পারছেন।” যদিও সোমবার দুপুরে দলের ভাইস-চেয়ারম্যান আহমেদ আজম খান আবেগভরা কণ্ঠে বলেন, “ম্যাডামের অবস্থা অত্যন্ত নাজুক। তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। এখন একমাত্র আল্লাহর রহমতই ভরসা।”

Partha Goswami

01/12/2025

Vnn Times Today
Author: Vnn Times Today

सबसे ज्यादा पड़ गई