ছুটি শেষ! আইএসএল-এর অনিশ্চয়তার মাঝেও অনুশীলন শুরু মোহনবাগানের

SHARE:

আইএসএল আপাতত অনিশ্চিত। এদিকে ডিসেম্বরের প্রথম দিন থেকেই অনুশীলন শুরু করে দিল সবুজ মেরুন ব্রিগেড। টুর্নামেন্ট শুরু হলে যাতে মোহনবাগান পুরো দল ফিট থাকে, সেই ভেবেই আগে থেকে অনুশীলন করিয়ে রাখছে দলকে।

ইস্টবেঙ্গলের (East Bengal) কাছে ড্র করার পর সুপার কাপ (Super Cup) থেকে ছিটকে যায় মোহনবাগান (Mohun Bagan)। সুপার কাপ থেকে ছিটকে যাওয়ার পর সবুজ মেরুন দলের কোচ মোলিনাকে নিয়ে বেশ সমালোচনা করা হয়। বুধবার মোহনবাগানের সঙ্গে কোচ মোলিনার সম্পর্ক বিচ্ছিন্ন করে। মোহনবাগানের নতুন কোচের দায়িত্ব নেন সার্জিও লোবেরা (Sergio Lobera)।

সুপার কাপ থেকে ছিটকে যাওয়ার পর অনির্দিষ্টকালের জন্য অনুশীলন বন্ধ রাখা হয়। সার্জিও লোবেরা সবুজ মেরুন দলের দায়িত্ব নেওয়ার পর জানান সোমবার থেকে মোহনবাগান অনুশীলন শুরু করবে। সেই মতোই এদিন বিকেল থেকে সবুজ মেরুন তাঁবুতে মোহনবাগান পুরো দল নিয়ে অনুশীলন শুরু করে। ভিসা পাওয়ার সমস্যার কারণে সার্জিও লোবেরা এই দিনের অনুশীলনে থাকতে পারেননি।

সোমবার অনুশীলনে ফ্লাইট বাতিল হওয়ার কারণে উপস্থিত ছিলেন না আলবার্তো রদ্রিগেজও (Alberto Rodríguez)। বুধবার মোহনবাগান অনুশীলনে যোগ দেওয়ার কথা আছে দিমিত্রি পেত্রাতোস (Dimitri Petratos)। এই দিনের অনুশীলন দুই ফুটবলার বাদে সবাই উপস্থিত ছিলেন। প্রথমদিনের অনুশীলনে লোবেরা না থাকায় বাস্তব রায়ের নেতৃত্বে অনুশীলন করে খেলোয়াড়রা।

শরীরচর্চা দিয়ে এই দিনের অনুশীলন শুরু করেন কামিনসরা। তার পরে পাসিং ফুটবলে জোর দেন। তারপর বেশ কিছুক্ষণ পায়ে বলে অনুশীলন করতে দেখা যায়। দুই দলে ভাগ হয়ে ফুটবল খেলতে দেখা যায় মনবীরদের। বেশ কিছুক্ষণ ধরে দল ভাগাভাগি করে অনুশীলন চালিয়ে যায়। প্রথম দিনে প্রায় ১ ঘণ্টা ৩০ মিনিটের উপর প্র্যাকটিস করেন সবুজ মেরুন ব্রিগেড। এদিন বেশ খোশ মেজাজেই দেখা যায় গোটা দলকে।

আইএসএল আপাতত অনিশ্চিত। এদিকে ডিসেম্বরের প্রথম দিন থেকেই অনুশীলন শুরু করে দিল সবুজ মেরুন ব্রিগেড। টুর্নামেন্ট শুরু হলে যাতে মোহনবাগান পুরো দল ফিট থাকে, সেই ভেবেই আগে থেকে অনুশীলন করিয়ে রাখছে দলকে।

Partha Goswami

01/12/2025
Vnn Times Today
Author: Vnn Times Today

सबसे ज्यादा पड़ गई