যশস্বীর সেঞ্চুরি, রান পেলেন রো-কো! দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজ জিতল ভারত

SHARE:

টস জিতে ভারতের অধিনায়ক কে এল রাহুল প্রথমে বল করার সিদ্ধান্ত নেন। টসের পরই ভারতীয় শিবিরে যেন প্রথম জয়ের ইঙ্গিত পাওয়া গিয়েছিল। শুরুতেই অর্শদীপ সিং শূন্য রানে ফেরান রিকেলটনকে।

সাদা বলের ক্রিকেটে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে একদিনের সিরিজ জিতে নিল ভারত (IND vs SA 3rd ODI)। এদিন শুরু থেকেই  ছন্দে দেখা গেল ছন্দে দেখা গেছে প্লেয়ারদের। অন্যদিকে, আগে বল করা কঠিন- ফের এই পরিস্থিতির মুখোমুখি হল দক্ষিণ আফ্রিকা (South Africa)। আর সেই সুযোগ কাজে লাগিয়ে ২৭১ রান সহজেই তাড়া করে ৯ উইকেটে জিতে সিরিজ নিজের নামে করে নিল রাহুলের ব্রিগেড। যশস্বী জয়সওয়ালের ১০০ রান এবং রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলির (Virat Kohli) ‘যুগলবন্দি’ টিম ইন্ডিয়ার জয়ের পথ আরও সহজ করে দিয়েছিল।

টস জিতে ভারতের অধিনায়ক কে এল রাহুল (Captain KL Rahul) প্রথমে বল করার সিদ্ধান্ত নেন। টসের পরই ভারতীয় শিবিরে যেন প্রথম জয়ের ইঙ্গিত পাওয়া গিয়েছিল। শুরুতেই অর্শদীপ সিং শূন্য রানে ফেরান রিকেলটনকে। তবে ডি’কক ও বাভুমা দলকে সামলে নেন। দু’জনে মিলে ১১৩ রান করে বড় রানের লক্ষ্যে এগোচ্ছিলেন। ডি’কক-কে ময়দানে বেশ আক্রমণাত্মক দেখা গেছে। আগের দু’ম্যাচে রান না পেলেও এই ম্যাচে শতরান করেন তিনি, ভারতের মাটিতে এটি ছিল তাঁর সপ্তম সেঞ্চুরি।

তবে মাঝপথেই ম্যাচ বদলে দেন প্রসিদ্ধ কৃষ্ণ। প্রথম স্পেলে রান খরচ হলেও দ্বিতীয় স্পেলে ফিরে ব্রিৎজ় ও মার্করামকে প্যাভিলিয়নে ফিরিয়ে দক্ষিণ আফ্রিকাকে চাপে ফেলে দেন তিনি।  ৮৯ বলে ১০৬ রান করে প্রসিদ্ধর বলে আউট হন ডি’কক। তার পরে কুলদীপ যাদব এসে আরও বিপর্যয় ডেকে আনে দক্ষিণ আফ্রিকা শিবিরে। ব্রেভিস, জানসেন ও কর্বিন বশ- পরপর তিন ব্যাটারকে ফেরান তিনি। শেষ দিকে একটু লড়াই করলেও পুরো ৫০ ওভার খেলতে পারেনি দক্ষিণ আফ্রিকা। ২৭০ রানে অলআউট হয়ে যায় তারা। ভারতের হয়ে কুলদীপ ও প্রসিদ্ধ ৪টি করে উইকেট নেন।

২৭১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারত কোনও তাড়াহুড়ো করেনি। রোহিত শর্মা ও যশস্বী শান্ত মেজাজেই খেলতে থাকেন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ব্যাটিং সহজ হয় আর তাতেই হাত খুলতে শুরু করেন দুই ওপেনার। শতরানের জুটি গড়ে দলকে শক্ত ভিত দেন তাঁরা। রোহিত ৭৫ রানে আউট হলেও যশস্বী থামেননি। এক দিনের কেরিয়ারের প্রথম শতরান তুলে নেন তিনি।

কোহলি ব্যাট হাতে নামতেই আরও চনমনে দেখায় ভারতকে। আগের দু’ম্যাচে সেঞ্চুরি পাওয়া কোহলি এবারও সাবলীল ছিলেন। ছন্দে আছেন তা স্পষ্ট বোঝাচ্ছিলেন তাঁর প্রতিটি শটে। অর্ধশতরান করে যশস্বীর সঙ্গে ম্যাচ বের করে আনেন তিনি।

শেষ পর্যন্ত ৬১ বল হাতে রেখে ভারত লক্ষ্য ছুঁয়ে ফেলে। যশস্বী ১১৬ ও কোহলি ৬৫ রানে অপরাজিত থেকে ম্যাচ শেষ করেন। সিরিজের শেষ ম্যাচে শুধু জয় নয়, আত্মবিশ্বাসও ফিরে পেল ভারত। আর কোচ গৌতম গম্ভীরের মুখে ফুটল স্বস্তির হাসি।

Partha Goswami

06/12/2025

Vnn Times Today
Author: Vnn Times Today