SIR: বাংলায় সন্দেহভাজন ভোটার নিয়ে হিসেবের মিল পাচ্ছে না কমিশন, তিনগুণ বেশি হওয়ার আশঙ্কা

SHARE:

বাংলায় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (SIR) কারণে খসড়া তালিকা থেকে বাদ পড়তে চলেছে ৫৪ লক্ষেরও বেশি ভোটারের নাম। আগামী ১৬ ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন।

সন্দেহভাজন ভোটার নিয়ে পশ্চিমবঙ্গ (West Bengal suspected voter) থেকে যে তথ্য বা পরিসংখ্যান সিইও অফিসে (WB CEO Office) আসছে, তার সঙ্গে মিল নেই জাতীয় নির্বাচন কমিশনের (ECI) তথ্যের। শনিবারের ভার্চুয়াল বৈঠকে এই বিষয়টি বেশ গুরুত্ব পেয়েছে। আর তথ্য যাচাইয়ের নির্দেশ দিয়েছে কমিশন। এছাড়া শুনানি পর্বে এইআরও (AERO) এবং ইআরও-দের (ERO) জন্য অ্যাপ আনা হবে বলেও জানানো হয়েছে।

জানা গেছে, নির্বাচন কমিশনও (ECI) নিজেদের তরফে সন্দেহভাজন ভোটার শনাক্ত করার কাজ চালাচ্ছে, কিন্তু তাঁদের কাছে যে পরিসংখ্যান আছে, তার তুলনায় বাংলার পরিসংখ্যান অনেক আলাদা (ECI suspected voter mismatch)। কমিশনের আশঙ্কা, এরাজ্যে সন্দেহভাজন ভোটারের সংখ্যা আরও তিনগুণ বেশি হতে পারে (West Bengal voter data)।

অন্যদিকে, বাংলায় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (SIR) কারণে খসড়া তালিকা থেকে বাদ পড়তে চলেছে ৫৪ লক্ষেরও বেশি ভোটারের নাম। আগামী ১৬ ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন।

শনিবার দুপুর পর্যন্ত কমিশনের তথ্য যা হিসাব দিচ্ছে, তাতে মোট ৫৪ লক্ষ ৮৬ হাজার ৬৭২ জন ভোটারের নাম ওই তালিকায় থাকবে না। মৃত ভোটারদের (Dead Voter) নাম বাদ তো আছেই, তাছাড়াও নানা কারণে ১৬ তারিখের খসড়া তালিকা থেকে নাম বাদ পড়তে চলেছে। যাদের মধ্যে রয়েছে স্থানান্তরিত ভোটার, ডুপ্লিকেট ভোটার এবং অন্যান্য।

বাদ পড়া ভোটারদের যে তালিকা এখন সামনে আসছে, সেটি এখনও চূড়ান্ত নয়। সামনে আরও কিছু সংশোধন ও আপডেট যোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে মৃত, অন্যত্র স্থানান্তরিত বা ভুয়ো নামে চিহ্নিত ভোটারদের সংখ্যায় বড় পরিবর্তনের সম্ভাবনা খুবই কম। বরং ‘নিখোঁজ’ হিসাবে নথিভুক্ত ভোটারদের সন্ধান মিললে সেই সংখ্যাটা কমতে পারে। খসড়া তালিকা প্রকাশের সময়সীমা ফের বাড়ানো হয়েছে বলেই সামগ্রিক পরিসংখ্যান বদলে যাওয়ার সম্ভাবনাই বেশি।

কমিশনের দেওয়া তথ্য বলছে-

  • আন-কালেক্টেবল ফর্ম ৫৫ লক্ষ ৩১ হাজার ৪২৩
  • মৃত ভোটার ২৩ লক্ষ ৮১ হাজার ৪৯
  • স্থানান্তরিত ভোটারের সংখ্যা ১৯ লক্ষ ৩১ হাজার ৩৮৪
  • ডুপ্লিকেট ভোটার ১ লক্ষ ২৮ হাজার ৪৯৯
  • অন্যান্য ৪৪ হাজার ৭৫১

বস্তুত, ৪ নভেম্বর থেকে রাজ্যে শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়া। এনুমারেশন ফর্মের সমস্ত তথ্য কমিশনের পোর্টালে আপলোড করার শেষ দিন ১১ ডিসেম্বর নির্ধারিত হয়েছে। পুরো প্রক্রিয়া শেষ করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে ২০২৬ সালের ১৪ ফেব্রুয়ারি।

Partha Goswami

06/12/2025

Vnn Times Today
Author: Vnn Times Today