গোয়ার মুখ্যমন্ত্রী মৃতদের পরিবারকে ৫ লক্ষ এবং আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন।
গোয়ার জনপ্রিয় নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডের (Goa nightclub fire) তদন্তে উঠে আসছে সেই নাইটক্লাবের একাধিক অব্যবস্থার অভিযোগ। ক্লাবটিতে প্রবেশ পথ ছিল মাত্র দুটি, নিরাপত্তা ব্যবস্থারও ঘাটতি ছিল, ফলে অনেকেই বেরিয়ে আসার সুযোগ পাননি। এই ঘটনায় এখনও পর্যন্ত তিন সরকারি আধিকারিককে সাসপেন্ড (Goa government suspensions) করেছে গোয়ার সরকার।
সরকার যে তিন জনকে সাসপেন্ড করেছে তাঁরা হলেন, পঞ্চায়েত দফতরের পরিচালক সিদ্ধি তুষার হারলঙ্কর, রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সদস্য-সচিব ড. শামিলা মনতেইরো এবং আরপোরা-নাগোয়ার গ্রাম পঞ্চায়েতের সচিব রঘুবীর বাগকর। অভিযোগ, ২০২৩ সালে ‘বির্চ বাই রোমিও লেনে’ নামে ওই নাইটক্লাবটির অনুমোদনের ক্ষেত্রে তাঁরা দায়িত্ব পালনে গাফিলতি করেন (nightclub safety lapses)। পুলিশ ইতিমধ্যেই স্থানীয় পঞ্চায়েত প্রধান রোশন রেদকরকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে, কারণ তিনিই ওই ক্লাবের ট্রেড লাইসেন্স দিয়েছিলেন।
প্রাথমিক তদন্তে জানা গেছে, ক্লাবটিতে মাত্র দুটি গেট ছিল। গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত (Goa CM Pramod Sawant) স্বীকার করেছেন, বেরোনোর পথ না থাকায় হতাহতের সংখ্যা বেড়ে যায়। তিনি আরও জানান, ক্লাবের ভিতরে আতসবাজি ব্যবহার করা হচ্ছিল, সেখান থেকেই আগুনের সূত্রপাত। তবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের দাবি তিনি নাকচ করেছেন। মৃতদের মধ্যে ২০ জনই ছিলেন ক্লাবের কর্মী, বাকিরা পর্যটক বলে জানা গেছে।
শনিবার রাতে বাগা সমুদ্রসৈকতের কাছের এই জনপ্রিয় নাইটক্লাবে পার্টিতে মগ্ন ছিল সবাই। ঠিক তখনই আগুন ছড়িয়ে পড়ে ক্লাবে। আগুনের তীব্রতায় মুহূর্তের মধ্যে ক্লাবটি ধোঁয়ায় ঢেকে যায় (Goa nightclub fire) । বহু মানুষ ভিড়ে ঠাসা সরু পথে বের হওয়ার চেষ্টা করতে গিয়ে আটকে পড়েন।
মৃতদেহ শনাক্তকরণের কাজ শেষ হয়েছে। মৃত স্টাফদের ৪ জন ছিলেন কর্নাটক, দিল্লির। ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, নেপালের বাসিন্দা মোট ৯ জন স্টাফের মৃত্যু হয়েছে। বাকি যে পাঁচ পর্যটকের মৃত্যু হয়েছে, তাঁদের মধ্যে চারজন দিল্লির বাসিন্দা ছিলেন। বাকি একজন ছিলেন পশ্চিমবঙ্গের বাসিন্দা, মৃতের নাম সুভাষ ছেত্রী, তিনি দার্জিলিংয়ে থাকতেন বলে জানা গেছে।
Partha Goswami
08/12/2025







