Atal Canteen: মাত্র ৫ টাকায় দু’বেলা ভরপেট খাবার, দিল্লিতে ১০০টি জায়গায় চালু হল ‘অটল ক্যান্টিন’

SHARE:

২০২১ সালে পশ্চিমবঙ্গে ৫ টাকার থালি দিয়ে পথচলা শুরু হয়েছিল ‘মা ক্যান্টিনে’র। দুপুরবেলা দরিদ্র-শ্রমজীবী মানুষদের জন্য শুরু হয়েছিল এই প্রকল্প, তবে, অটল ক্যান্টিনে পাওয়া যাবে রাতের খাবারও।

दिल्ली में कहां-कहां खुलीं अटल कैंटीन, कब से कब तक मिलेगा 5 रुपये में खाना;  लोकेशन-टाइमिंग की पूरी डिटेल यहां - atal canteen opens in delhi location  timing

এক বাটি ডাল, ভাত, রুটি, তরকারি আর পাশে একটু আচার – রেস্তরাঁ বা এলাকার উপর নির্ভর করে এই ভরপেট, স্বাস্থ্যকর খাবারের দাম যা হতে পারে, তা সমাজের নিম্ন আয়ের পরিবারের কাছে ছেঁকা লাগার মতো। কথা হচ্ছে রাজধানী শহরের, অর্থাৎ দিল্লির। যাঁরা প্রতিদিন দু’বেলা ঠিকমতো খাবার জোগাড় করতেই হিমশিম খান, তাঁরা এই ভরপেট খাবারই পাবেন মাত্র ৫ টাকায় (Rs 5 thali Atal Canteen Delhi)।

দিল্লি সরকার আজ থেকে ‘অটল ক্যান্টিন’ (Atal Canteen Delhi) প্রকল্প চালু করল, যেখানে শহরজুড়ে ১০০টি ক্যান্টিনে মাত্র ৫ টাকায় পুষ্টিকর খাবার দেওয়া হবে (Delhi affordable meal scheme)।

প্রসঙ্গত, ২০২১ সাল থেকেই পশ্চিমবঙ্গে মাত্র ৫ টাকার থালি দিয়ে পথচলা শুরু হয়েছিল ‘মা ক্যান্টিনে’র। দুপুরবেলা শহরের দরিদ্র-শ্রমজীবী মানুষদের জন্য শুরু হয়েছিল এই প্রকল্প, যা এখনও রমরমিয়ে চলছে। তবে, দিল্লিতে সদ্য শুরু হওয়া এই অটল ক্যান্টিনে পাওয়া যাবে রাতের খাবারও।

অটল বিহারী বাজপেয়ীর জন্মবার্ষিকীতে উদ্যোগ

প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে এই প্রকল্পের সূচনা করেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। তাঁর কথায়, এই ক্যান্টিনগুলির লক্ষ্য হল দরিদ্র, শ্রমজীবী মানুষ এবং নিম্ন আয়ের পরিবারগুলিকে মর্যাদার সঙ্গে খাবার দেওয়া।

মুখ্যমন্ত্রী বলেন, “অটল ক্যান্টিন দিল্লির আত্মা হয়ে উঠবে, যেখানে কেউ যেন না খেয়ে ঘুমোতে না যায়।”

কোথায় কোথায় খুলল অটল ক্যান্টিন?

আজই দিল্লি জুড়ে ৪৫টি অটল ক্যান্টিনের দরজা খুলেছে। এর মধ্যে রয়েছে – আর কে পুরম, জঙ্গপুরা, শালিমার বাগ, গ্রেটার কৈলাস, রাজৌরি গার্ডেন, নরেলা, বাওয়ানা-সহ শহরের বিভিন্ন এলাকা।

সরকারি সূত্রে জানানো হয়েছে, বাকি ৫৫টি ক্যান্টিন আগামী কয়েক দিনের মধ্যেই উদ্বোধন করা হবে।

সময়সূচি ও কতজন পাবেন খাবার

এই ক্যান্টিনগুলিতে দিনে দু’বার খাবার দেওয়া হবে—

  • দুপুরের খাবার: সকাল ১১টা থেকে বিকেল ৪টে
  • রাতের খাবার: সন্ধে ৬টা ৩০ থেকে রাত ৯টা ৩০

প্রতিদিন গড়ে প্রায় ৫০০ জন মানুষ এই পরিষেবা পাবেন বলে জানিয়েছে দিল্লি সরকার।

থালিতে কী কী থাকছে?

মাত্র ৫ টাকার এই থালিতে থাকছে ডাল, ভাত, রুটি, মরসুমি সবজির তরকারি ও আচার। সরকারের দাবি, কম দামে হলেও পুষ্টির দিক থেকে কোনও আপস করা হচ্ছে না।

Partha Goswami

25/12/2025

Vnn Times Today
Author: Vnn Times Today