জাত তুলে খোঁটা, কুমন্তব্য গায়ের রং নিয়েও! প্রতিবাদ করায় বিএসএফ জওয়ানের ছেলেকে পিটিয়ে খুন

SHARE:

গত ৯ ডিসেম্বর সন্ধেয় অ্যাঞ্জেল ও তাঁর দাদা মিশেল চাকমা বাজারে গেছিলেন প্রয়োজনীয় জিনিস কিনতে। সেই সময় কয়েক জন মদ্যপ ব্যক্তি তাঁদের উদ্দেশে জাতিগত ও বিদ্বেষমূলক গালি দিতে শুরু করে।

জাত তুলে খোঁটা, কুমন্তব্য গায়ের রং নিয়েও! প্রতিবাদ করায় বিএসএফ জওয়ানের ছেলেকে পিটিয়ে খুন

জাত এবং গায়ের রং নিয়ে কু-মন্তব্যের (Racial Comment) প্রতিবাদ করায় ভয়াবহ হামলার শিকার হয়ে শেষ পর্যন্ত প্রাণ হারালেন ত্রিপুরার (Tripura) এক যুবক। উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুনে (Dehradun) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে ২৪ বছরের যুবক অ্যাঞ্জেল চাকমার।

ঘটনার ১৫ দিন পর বৃহস্পতিবার দেরাদুনের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় এখনও পর্যন্ত পাঁচ জনকে গ্রেফতার (Arrest) করেছে পুলিশ। তবে অভিযুক্তদের মধ্যে এক জন, যিনি নেপালের নাগরিক (Nepali Citizen) বলে জানা গেছে, সীমান্ত পেরিয়ে পালিয়ে গেছেন।

পুলিশ সূত্রে জানা যাচ্ছে, গত ৯ ডিসেম্বর সন্ধেয় অ্যাঞ্জেল ও তাঁর দাদা মিশেল চাকমা বাজারে গেছিলেন প্রয়োজনীয় জিনিস কিনতে। সেই সময় কয়েক জন মদ্যপ ব্যক্তি তাঁদের উদ্দেশে জাত ও গায়ের রং নিয়ে গালি দিতে শুরু করে। দাদার দায়ের করা অভিযোগ অনুযায়ী, এই ভাষার প্রতিবাদ করতেই অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে ওঠে।

এফআইআর (FIR) অনুযায়ী, “আমার ভাই যখন জাতিগত গালিগালাজের প্রতিবাদ করে, তখন অভিযুক্তরা ছুরি ও লোহার রড দিয়ে ওর উপর হামলা চালায়।” গত ১২ ডিসেম্বর এই অভিযোগ দায়ের করা হয়। হাসপাতাল সূত্রে খবর, হামলায় অ্যাঞ্জেলের মাথা ও গলায় গভীর ক্ষত হয়। গুরুতর অবস্থায় দীর্ঘদিন চিকিৎসা চললেও শেষরক্ষা হয়নি।

এর আগে মিশেল চাকমা জানিয়েছিলেন, অভিযুক্তরা স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় তিনি ও তাঁর ভাই নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। হামলার পরেও নতুন করে আক্রমণের আশঙ্কা করেছিলেন তিনি।

অ্যাঞ্জেলের বাবা, যিনি সীমান্তরক্ষী বাহিনীর (BSF) জওয়ান এবং বর্তমানে উত্তর-পূর্ব ভারতে কর্মরত, ছেলের দেহ নিয়ে ত্রিপুরার নিজ গ্রামে শেষকৃত্যের জন্য রওনা হয়েছেন।

এই ঘটনা ফের সামনে আনল – জাতিগত বিদ্বেষ ও বর্ণবিদ্বেষের বিরুদ্ধে প্রতিবাদ করাও কতটা বিপজ্জনক হয়ে উঠতে পারে দেশের বিভিন্ন প্রান্তে।

Partha Goswami

27/12/2025

Vnn Times Today
Author: Vnn Times Today