১৮ বছর পর রেকর্ড শীত পয়লা জানুয়ারিতে! কলকাতায় ১১ ডিগ্রির ঘরেই তাপমাত্রা, আরও পারদ কমার আভাস

SHARE:

আপাতত বলা যায়, শীতপ্রেমীদের জন্য এখনও সুখবরই দিচ্ছে আবহাওয়া অফিস। সাময়িক বিরতির পর নতুন করে আরও এক দফা কনকনে শীতের জন্য প্রস্তুত থাকতে বলছেন বিশেষজ্ঞরা।

১৮ বছর পর রেকর্ড শীত পয়লা জানুয়ারিতে! কলকাতায় ১১ ডিগ্রির ঘরেই তাপমাত্রা, আরও  পারদ কমার আভাস | winter update of west bengal on first day of new year

নতুন বছরের (New Year 2026) শুরুতেই কনকনে ঠান্ডায় (Winter) জবুথবু বাংলা (West Bengal)। বৃহস্পতিবার কলকাতায় (Kolkata) সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করেছে ১১ ডিগ্রির কাছাকাছি। যদিও দিনে সামান্য উষ্ণতা ফিরতে পারে, তবু শীতের আমেজ আপাতত কাটছে না বলেই ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দফতর।

আলিপুর আবহাওয়া অফিস (Weather Office) সূত্রে জানা গিয়েছে, ১৮ বছর পর রেকর্ড শীত পড়েছে পয়লা জানুয়ারিতে। কলকাতায় শীতলতম বর্ষবরণ হয়েছে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১১.৬ ডিগ্রি সেলসিয়াস। এর আগে গত ২০০৮ সালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৪ ডিগ্রি সেলসিয়াস। তবে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আগামী তিন থেকে চার দিনে তাপমাত্রা সাময়িক ভাবে বাড়তে পারে। এই সময় শহরের পারদ ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে বলে পূর্বাভাস।

কিন্তু এমন পরিস্থিতি দীর্ঘস্থায়ী নয়। আবহাওয়াবিদদের মতে, ৫ জানুয়ারি (5 January) থেকে ফের বদলাতে শুরু করবে পরিস্থিতি। উত্তুরে হাওয়ার জোর বাড়লেই তাপমাত্রা দ্রুত নামতে শুরু করবে। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে, অর্থাৎ ৫ থেকে ১২ জানুয়ারির মধ্যে রাজ্যের প্রায় সব জেলাতেই ফের জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে।

বিশেষ করে উত্তরবঙ্গ (North Bengal) এবং পশ্চিমের জেলাগুলিতে ঠান্ডার দাপট বেশি অনুভূত হতে পারে। দার্জিলিংয়ে (Darjeeling) তুষারপাত ও হালকা বৃষ্টির সতর্কতা রয়েছে। এছাড়া আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং-এও বৃষ্টি হতে পারে। পাশাপাশি সব জেলাতেই ঘন কুয়াশার আস্তরণ থাকবে। তার ফলে দৃশ্যমানতা নামতে পারে ৫০ থেকে ১৯৯ মিটার।

বুধবার শহর কলকাতা দেখেছে চলতি মরসুমের শীতলতম সকাল (Coldest Morning)। ভোরের দিকে সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসে ১১ ডিগ্রি সেলসিয়াসে – যা স্বাভাবিকের থেকে প্রায় ৩ ডিগ্রি কম। একদিনের ব্যবধানে পারদ প্রায় দেড় ডিগ্রি নামায় শীতের কামড় আরও তীব্র হয়েছে। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৬ ডিগ্রি সেলসিয়াস।

আপাতত বলা যায়, শীতপ্রেমীদের জন্য এখনও সুখবরই দিচ্ছে আবহাওয়া অফিস। সাময়িক বিরতির পর নতুন করে আরও এক দফা কনকনে শীতের জন্য প্রস্তুত থাকতে বলছেন বিশেষজ্ঞরা।

Partha Goswami

01/01/2026

Vnn Times Today
Author: Vnn Times Today