আমি বাঁ হাত হলে, শওকত আমার ডান হাত, দরকার পড়লে নিজের সিকিউরিটি তুলে নিয়ে ওকে দেব: মমতা

SHARE:

শওকতের নিরাপত্তা নিয়ে এদিন বিজেপিকে তীব্র আক্রমণ করেছেন মমতা। তিনি বলেন, “বিজেপির হিম্মত নেই আমার সঙ্গে লড়াই করার, তাই ওরা শওকতকে নিয়ে পড়েছে। ওকে খুন করতে চায়, ওর সিকিউরিটি তুলে নিতে চায়।”

শনিবার উলুবেড়িয়া (Uluberia) এবং বারুইপুরের (Baruipur) জনসভা সেরে শেষ বিকেলে ভাঙড়ে (Bhangar) পৌঁছন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর সেখানেই ভাঙড়ের তৃণমূল প্রার্থী শওকত মোল্লার নিরাপত্তা নিয়ে বিজেপিকে কার্যত এক হাত নিলেন তিনি (West Bengal Assembly Election 2026)।

মমতা এদিন স্পষ্ট জানালেন, শওকত মোল্লার (Saokat Molla) অনুরোধেই তিনি তাঁর কেন্দ্রের জন্য বড়সড় পরিকল্পনার কথা ভেবেছেন। মমতা বলেন, “আমি ইচ্ছা করেই শওকতকে ক্যানিং থেকে এখানে নিয়ে এসেছি। ও আমাকে বলেছিল আটটি থানা বানাতে, মেডিকেল কলেজের কথাও ও-ই বলেছিল। ক্যানিং স্টেডিয়াম থেকে শুরু করে যা যা দরকার, সব করে দেব।” তবে উন্নয়নের এই ‘গ্যারান্টি’র বিনিময়ে মমতার শর্ত একটাই— শওকতকে জেতানো।

শওকতের নিরাপত্তা নিয়ে এদিন বিজেপিকে তীব্র আক্রমণ করেছেন মমতা। তিনি বলেন, “বিজেপির হিম্মত নেই আমার সঙ্গে লড়াই করার, তাই ওরা শওকতকে নিয়ে পড়েছে। ওকে খুন করতে চায়, ওর সিকিউরিটি তুলে নিতে চায়।” মমতার দাবি, বিজেপির নেতারা ২০-৩০টা গাড়ি এবং কেন্দ্রীয় বাহিনী নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর তাদের মদতেই বিরোধীদের নিরাপত্তা কেড়ে নেওয়া হচ্ছে।

ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশনের (Election Commssion) উদ্দেশে কটাক্ষ করে বলেন, “কেন বিজেপিকে সুবিধা দিতে ‘ভ্যানিশ ওয়াশিং কমিশন’ অর্ডার দিচ্ছে? আমার সিকিউরিটি তুলে নিন, যদি সেই সিকিউরিটি শওকতকে দিতে পারেন। আমি ওসব গুন্ডাদের ভয় পাই না।” এমনকি মৃত্যুভয় নিয়েও এদিন অনমনীয় মমতা। তিনি সাফ জানিয়ে দিলেন, বোমা-বন্দুক দিয়ে তাঁকে দমানো যাবে না, তবে বিজেপিকে তিনি ‘দেখে নেবেন’।

ভাঙড়ের জনসভা থেকে এদিন বিরোধীদের প্রতিও বিষোদগার করেছেন মমতা। তাঁর অভিযোগ, দলের প্রার্থীর বাড়িতে গিয়ে, পার্টি অফিসে গিয়ে তল্লাশি চালানো হচ্ছে। তৃণমূলনেত্রীর (TMC) কথায়, “ভাঙড়ে এমন কিছু বিজেপির দালাল আছে, যারা টুক করে বোম মারে আর বিজেপিকে ফোন করে বলে একে অ্যারেস্ট করাও। ওরা বিজেপির টাকায় চলে।” মমতা আরও বলেন, সমাজ বা ধর্মের সঙ্গে যারা টাকা খেয়ে ‘গদ্দারি’ করে, তাদের যেন মানুষ বিশ্বাস না করে।

Partha Goswami

18/04/2026

Vnn Times Today
Author: Vnn Times Today