গ্রেপ্তার মহম্মদ কাটারি, অভিযোগ পহেলগাঁও হামলায় জড়িত জঙ্গিদের সাহায্যের

SHARE:

গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ের কাছে মিনি সুইৎজারল্যান্ড নামে পরিচিত বৈসারন উপত্যকায় নারকীয় হত্যালীলা চালায় জঙ্গিরা।

পহেলগাঁও হামলার আগে ওই জঙ্গিদের থাকা-খাওয়ার ব্যবস্থা করা থেকে শুরু করে, গা-ঢাকা দেওয়া, অন্যান্য যাবতীয় সাহায্য করেছিলেন এই ব্যক্তি, পুলিশ সূত্রে এমনটাই জানা গিয়েছে।

এবার জম্মু ও কাশ্মীর পুলিশ গ্রেফতার করেছে সেই ব্যক্তিকে।

পুলিশ সূত্রে খবর, পহেলগাঁও হামলার পর এবছর জুলাইতে অপারেশন মহাদেব করেছিল সেনা। সেখানেই খতম করা হয়েছিল বৈসারন উপত্যকার ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে জড়িত ২ জঙ্গিকে। তাদের থেকে পাওয়া অস্ত্রশস্ত্র এবং অন্যান্য জিনিস্পত্রের ফরেন্সিক পর্যবেক্ষণের পর মহম্মদ কাটারিকে গ্রেফতার করেছে জম্মু ও কাশ্মীর পুলিশ। অপারেশন মহাদেবের পর ফের একবার পহেলগাঁও হামলার পাল্টা জবাব দেওয়ার ব্যাপারে বড়সড় সাফল্য পেল উপত্যকার নিরাপত্তাবাহিনী।

Partha Goswami

25/09/2025

Vnn Times Today
Author: Vnn Times Today