বুধে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি! ৮ জেলায় হলুদ সতর্কতা, আগামিকাল থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা

SHARE:

বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনও জেলায় বিশেষ কোনও সতর্কতা নেই। তবুও প্রতিটি জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখা দিতে পারে।

দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের আকাশে চলছে মেঘের খেলা, বজ্রবিদ্যুৎ এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা জারি রয়েছে। কলকাতা (Kolkata Weather Forecast) থেকে শুরু করে মেদিনীপুর, হুগলি, নদিয়া ও উত্তরবঙ্গের পাহাড়ি জেলা- প্রায় সব অঞ্চলে বাতাসের তীব্রতা বাড়ছে। ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে, যা সাধারণ দিনের জীবনযাত্রায় প্রভাব ফেলতে পারে। শুধুমাত্র বৃষ্টির জন্য নয়, দমকা বাতাস ও বজ্রবিদ্যুৎ মিলিয়ে পুরো রাজ্যের আবহাওয়া আজ সতর্কবার্তা বহন করছে। কেমন থাকবে আজকের আবহাওয়া (Weather Forecast)? রইল আপডেট।

আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গে (South Bengal Weather) আজ মঙ্গলবার কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া-সহ অন্যান্য জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। হঠাৎ বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা থাকায় এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

Partha Goswami

08/10/2025

Vnn Times Today
Author: Vnn Times Today