অস্ট্রেলিয়ার কাছে হেরে আদৌ সেমিফাইনালে যেতে পারবে ভারত? কী বলছে সমীকরণ?

SHARE:

বিশাখাপত্তনমের হার তাই শুধু এক ম্যাচের নয়—এটা হয়তো সেই বাঁক, যেখানে ঠিক হবে ভারতের পথ শেষ, নাকি নতুন করে শুরু।

মেয়েদের বিশ্বকাপে (Women’s World Cup 2025) বিশাখাপত্তনম ম্যাচে অস্ট্রেলিয়ার (Australia) কাছে তিন উইকেটে হার ভারতের সেমিফাইনালের আশা ঘোলাটে করে দিল। ৩৩০ রানের শক্ত টার্গেট দিয়েও জেতা গেল না ম্যাচ। স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) করলেন দুর্দান্ত ৮০, প্রতীকা রাওয়াল (Pratika Rawal) ৭৫, শেষ দিকে জেমিমা রদ্রিগেজ (Jemimah Rodrigues) আর রিচা ঘোষের (Richa Ghosh) ঝড়ো ইনিংসে স্কোর তিনশো পেরল। কিন্তু ইনিংসের শেষ সাত ওভারে ছ’উইকেট হারিয়ে ভারত থেমে গেল ৩৩০-এ। সেই সুযোগ কাজে লাগাল অস্ট্রেলিয়া—অ্যালিসা হিলির (Alyssa Healy) বিধ্বংসী ১৪২ রানের ইনিংসে সহজেই ছিনিয়ে নিল জয়।

বল হাতে ভারতের বোলাররা কার্যত ব্যর্থ। অ্যানাবেল সাদারল্যান্ড (Annabel Sutherland) ন’ওভারে ৫ উইকেট তুলে ভারতের ইনিংস গুটিয়ে দিলেও টিম ইন্ডিয়ার বোলাররা সামান্য প্রভাবও ফেলতে পারেননি। শ্রী চরণি (Shree Charani) ও দীপ্তি শর্মা (Deepti Sharma) কিছুটা লড়াই দিলেও শেষ পর্যন্ত এলিস পেরির (Ellyse Perry) অপরাজিত ৪৭ রানের সৌজন্যে অস্ট্রেলিয়া এক ওভার বাকি থাকতেই জিতে যায়।

এই হার ভারতের টেবিল অবস্থানকে নড়বড়ে করেছে। হরমনপ্রীত কৌরের (Harmanpreet Kaur) দল এখন তৃতীয় স্থানে, ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে। কিন্তু সেমিফাইনালে উঠতে গেলে অন্তত আরও দুই ম্যাচে জয় চাই। কারণ, গ্রুপ পর্বের শেষে সেরা চার দলই উঠবে নকআউটে। ইংল্যান্ড (England) ও অস্ট্রেলিয়া (Australia) আপাতত দৌড়ে এগিয়ে, তাই ভারতের জন্য প্রতিটি ম্যাচ এখন কার্যত মরণবাঁচন।

সামনের সূচি স্পষ্ট—১৯ অক্টোবর ইংল্যান্ড (England), ২৩ অক্টোবর নিউজিল্যান্ড (New Zealand) এবং ২৬ অক্টোবর বাংলাদেশ (Bangladesh)। তিনটিতে জয় মানেই সেমিফাইনালে নিশ্চিত জায়গা। পয়েন্ট হবে ১০, যা কোয়ালিফিকেশনের জন্য যথেষ্ট। কিন্তু যদি মাত্র দুটি ম্যাচে জয় আসে, তাহলে হিসেব অনেকটাই নির্ভর করবে অন্য ফলাফলের উপর।

Partha Goswami

13/10/2025

Vnn Times Today
Author: Vnn Times Today

सबसे ज्यादा पड़ गई