স্ত্রীকে নিয়ে পালিয়েছিল ‘বন্ধু’, রাগে তাঁকে মদের আসরে ডেকে কুপিয়ে খুন করলেন ব্যক্তি

SHARE:

স্ত্রীকে নিয়ে পালিয়েছিল বন্ধু। সেই রাগে মদের আসরে ডেকে তাঁকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে মধ্য হাওড়ার গণেশ মাঝি লেনে ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।

বউকে নিয়ে পালিয়েছিলেন বন্ধু। সেই রাগে মদের আসরে ডেকে তাঁকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে মধ্য হাওড়ার গণেশ মাঝি লেনে। মৃতের নাম রবি প্রসাদ। ঘটনায় অভিযুক্ত বিকাশ চৌধুরী ওরফে মনুকে গ্রেফতার করেছে শিবপুর থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর, মধ্য হাওড়ার এক বহুতলে থাকেন বিকাশ। বৃহস্পতিবার রাতে তিনি বন্ধু-বান্ধবদের নিয়ে তিনতলা বাড়ির ছাদে খাওয়ার আসর বসিয়েছিলেন। সেই আসরেই ডাকা হয় ‘বন্ধু’ রবি প্রসাদকেও। তার ফাঁকে বিকাশ ও রবির মধ্যে পুরনো শত্রুতা নিয়ে বচসা বাধে। আচমকাই বিকাশ চপার দিয়ে রবিকে এলোপাথাড়ি কোপাতে শুরু করেন বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় রবি দৌড়ে পালানোর চেষ্টা করলে সিঁড়িতে পড়ে যান। সেখানেই তাঁর মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে শুনশান ছিল চারিদিক, হঠাৎ চিৎকার শুনে জড়ো হন প্রতিবেশীরা। মামণি গায়েন নামে এক স্থানীয় মহিলা বলেন, ‘রাতে হঠাৎ বাঁচাও বাঁচাও চিৎকার শুনতে পাই। তিনজনকে দেখি দৌড়ে পালাতে। এখানে প্রায় প্রতিদিনই মদের আসর বসে। আমরা তাই প্রথমে বুঝতে পারিনি।’

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় শিবপুর থানার পুলিশ ও উচ্চপদস্থ আধিকারিকরা। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, প্রায় ৯–১০ মাস আগে বিকাশের স্ত্রীকে নিয়ে পালিয়ে গিয়েছিলেন রবি। পরে স্ত্রী ফিরে এলেও সেই রাগ মন থেকে মুছতে পারেননি। বৃহস্পতিবার রাতে স্ত্রী বাপেরবাড়ি যাওয়ায়, সুযোগ বুঝে বাড়িতে মদের আসর বসান, রবিকে ডেকে নেন।

ঘটনার পর গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। শিবপুর থানার পুলিশ ইতিমধ্যেই এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে ও একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। পুলিশের অনুমান, বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই এই খুন। বিকাশকে ধারালো অস্ত্র-সহ গ্রেফতার করেছে পুলিশ। ধৃত ব্যক্তি খুনের কথা স্বীকার করেছে বলেও দাবি তদন্তকারীদের।

partha Goswami

17/10/2025

 

Vnn Times Today
Author: Vnn Times Today

सबसे ज्यादा पड़ गई