‘বাংলায় নিরাপদ নয় কন্যা শিশু!’ বিস্ফোরক মন্তব্য রাজ্যপালের

SHARE:

দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজের ছাত্রীর ধর্ষণের ঘটনায় ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্যজুড়ে। ঘটনা সামনে আসার পর পরই তদন্তে নামে পুলিশ। পুলিশের পক্ষ থেকে প্রথমেই জানানো হয়েছিল এই ঘটনায়(ধর্ষণ) কাউকেই রেয়াত করা হবে না। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যেই ছয় জনকে গ্রেফতার করা হয়েছে। রাজ্যপাল সি ভি আনন্দ বোস নিজে পৌঁছে গিয়েছিলেন দুর্গাপুরে।

‘বাংলার সমাজ এখন এমন জায়গায় পৌঁছেছে যেখানে কন্যাশিশুরা নিরাপদ নয়।’ দুর্গাপুর ধর্ষণ কাণ্ডের (Durgapur Rape Case) উল্লেখ করে এমন মন্তব্য করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস (CV Ananda Bose)। শুক্রবার রাজভবনে একটি ব‌ই প্রকাশ অনুষ্ঠান শেষে এমন মন্তব্য করেন তিনি।

দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজের ছাত্রীর ধর্ষণের (Rape Case) ঘটনায় ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্যজুড়ে। ঘটনা সামনে আসার পর পরই তদন্তে নামে পুলিশ। পুলিশের পক্ষ থেকে প্রথমেই জানানো হয়েছিল এই ঘটনায়(ধর্ষণ) কাউকেই রেয়াত করা হবে না। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যেই ছয় জনকে গ্রেফতার করা হয়েছে। রাজ্যপাল সি ভি আনন্দ বোস নিজে পৌঁছে গিয়েছিলেন দুর্গাপুরে।

সবকিছু খতিয়ে দেখার পর তাঁর (রাজ্যপালের) রিপোর্ট দিল্লিতে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে শুক্রবার জানান তিনি। শুক্রবার রাজভবনে এক বই প্রকাশ অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল বলেন, “আমি নিজে ভুক্তভোগী ছাত্রী ও তার পরিবারের সঙ্গে কথা বলেছি। চিকিৎসকদের সঙ্গেও আলোচনা করেছি। গোটা ঘটনার উপর নিজের মূল্যায়ন করেছি— কী প্রতিকার নেওয়া উচিত, কী পদক্ষেপ প্রয়োজন, কোন বিষয়কে অগ্রাধিকার দিতে হবে— সবই পর্যালোচনা করেছি। এরপর আমি বিস্তারিত প্রতিবেদন জমা দিয়েছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে।”

তিনি আরও বলেন, “আমার নিজের পর্যবেক্ষণ ও ভুক্তভোগী পরিবারের সঙ্গে আলোচনার ভিত্তিতে বলতে পারি, বাংলার সমাজ এখন এমন জায়গায় পৌঁছেছে যেখানে কন্যাশিশুরা নিরাপদ নয়।” রাজ্যপালের এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে শুরু হয়েছে তরজা। দুর্গাপুরের এই ধর্ষণ কাণ্ডে ইতিমধ্যেই তদন্তে নেমেছে পুলিশ। তবে রাজ্যপালের সরাসরি হস্তক্ষেপ এবং তাঁর প্রকাশ্য মন্তব্য ঘটনাটিকে নতুন মাত্রা দিয়েছে বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের।

Partha Goswami

17/10/2025

Vnn Times Today
Author: Vnn Times Today

सबसे ज्यादा पड़ गई