আমেরিকায় বেপরোয়া ট্রাক পিষে দিল গাড়ি, মৃত ৩! চালক ‘অনুপ্রবেশকারী’ ভারতীয় বলে দাবি

SHARE:

খবর অনুযায়ী, জশনপ্রীতের চালানো ট্রাকটি ধীরগতির ট্র্যাফিকের মধ্যে প্রবল গতিতে ঢুকে পড়ে একটি এসইউভি গাড়িকে পিষে দেয়। ঘটনাস্থলেই প্রাণ হারান তিনজন।

আমেরিকার (USA) দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ ট্রাক দুর্ঘটনায় (Truck Accident) মৃত্যু হয়েছে তিনজনের। অভিযুক্ত, ২১ বছরের এক ভারতীয় যুবক যিনি মার্কিন যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশ করেছিলেন (Illegal Immigrant) বলে দাবি। তাঁর নাম জশনপ্রীত সিং। স্থানীয় পুলিশ বলছে, মাদকাসক্ত অবস্থায় ট্রাক চালানোর সময়ই এই দুর্ঘটনা ঘটান তিনি।

ঘটনাটি ঘটেছে সান বার্নার্ডিনো কাউন্টির এক ব্যস্ত ফ্রিওয়েতে। খবর অনুযায়ী, জশনপ্রীতের চালানো ট্রাকটি ধীরগতির ট্র্যাফিকের মধ্যে প্রবল গতিতে ঢুকে পড়ে একটি এসইউভি গাড়িকে পিষে দেয়। ঘটনাস্থলেই প্রাণ হারান তিনজন (Death)। আহত হয়েছেন আরও কয়েকজন, যাঁদের মধ্যে রয়েছেন জশনপ্রীত নিজে। আরও এক মেকানিকের অবস্থাও আশঙ্কাজনক যিনি দুর্ঘটনার সময় রাস্তার ধারে গাড়ির টায়ার বদল করছিলেন।

দুর্ঘটনার সম্পূর্ণ দৃশ্য ধরা পড়েছে ট্রাকের ড্যাশক্যামের ভিডিওতে (Dashcam Video)। পুলিশ সূত্রে জানা গেছে, জশনপ্রীত দুর্ঘটনার আগে ব্রেকও চাপেননি। পরবর্তী মেডিক্যাল পরীক্ষায় প্রমাণিত হয়, তিনি মাদকাসক্ত অবস্থাতেই ট্রাক চালাচ্ছিলেন। ক্যালিফোর্নিয়া হাইওয়ে প্যাট্রোল অফিসার রদ্রিগো হিমেনেজ জানান, “হাসপাতালে চিকিৎসার পর যখন তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়, তখনই নিশ্চিত হওয়া যায় যে তিনি ড্রাগের প্রভাবেই গাড়ি চালাচ্ছিলেন।”

মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি দফতরের সূত্রে খবর, জশনপ্রীতের কোনও বৈধ নথি নেই। ২০২২ সালে তিনি আমেরিকার দক্ষিণ সীমান্ত পেরিয়ে প্রবেশ করেন। ক্যালিফোর্নিয়ার এল সেন্ট্রো এলাকায় বর্ডার প্যাট্রোলের হাতে ধরা পড়লেও, ‘অল্টারনেটিভস টু ডিটেনশন’ নীতির আওতায় তাঁকে পরে ছেড়ে দেওয়া হয়। তাঁর নামে এখন যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (USICE) একটি ইমিগ্রেশন ডিটেইনার জারি করেছে।

দুর্ঘটনায় মৃতদের পরিচয় এখনও প্রকাশ্যে আনা হয়নি। ঘটনাটি ঘিরে ফের প্রশ্ন উঠছে মার্কিন যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের ট্রাক চালানোর সুযোগ পাওয়া নিয়ে। কারণ এর আগেও, চলতি বছরের অগস্টে ফ্লোরিডার ফোর্ট পিয়ার্সে আরেক ভারতীয় অভিবাসী, হরজিন্দর সিংহ, একইভাবে একটি মারাত্মক সড়ক দুর্ঘটনার জন্য অভিযুক্ত হন, যাতে প্রাণ হারান তিনজন।

বিশ্লেষকদের মতে, একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা ইঙ্গিত দিচ্ছে, সীমান্ত দিয়ে প্রবেশ করা অবৈধ অভিবাসীদের ট্রাক চালকের চাকরি দেওয়ার নিয়মে বড়সড় ফাঁক থেকে যাচ্ছে।

Partha Goswami

23/10/2025

Vnn Times Today
Author: Vnn Times Today

सबसे ज्यादा पड़ गई