পদপিষ্টের ঘটনার এক মাস: ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে সোমবার চেন্নাইয়ে দেখা করবেন বিজয়

SHARE:

তামিলনাড়ুর কারুরে এক মাস আগে পদপিষ্টে নিহতদের পরিবারের সঙ্গে সোমবার চেন্নাইয়ের মহাবলীপুরমে দেখা করবেন অভিনেতা-রাজনীতিক বিজয়। এই নিয়ে অসন্তুষ্ট অনেকে, শুরু হয়েছে বিতর্ক।

চেন্নাইয়ে পদপিষ্টের ঘটনা পেরিয়েছে এক মাস। আহত ও মৃতের পরিবারকে বিভিন্ন রকমভাবে প্রথম থেকেই সাহায্য করেছেন অভিনেতা তথা টিভিকে নেতা বিজয়। সোমবার তাঁদের সঙ্গে চেন্নাইয়ের মহাবলীপুরমের এক রিসর্টে দেখা করবেন তিনি।

দলীয় সূত্রে খবর, তার দল তামিলাগা ভেট্রি কাজাগম (TVK) ইতিমধ্যে ৫০টি ঘর বুক করেছে এর জন্য, যাতে প্রত্যেক পরিবার সেখানে থাকতে পারে এবং বিজয় তাঁদের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলতে পারেন।

গত ২৭ সেপ্টেম্বর কারুরে বিজয়ের সভায় পদপিষ্ট হয়ে মত্যু হয় ৪১ জনের। এক মাস পরে বিজয়ের এই সাক্ষাৎ ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। কেউ কেউ বলছেন, যিনি নেতা, তাঁরই উচিত ছিল কারুর গিয়ে পরিজনদের সঙ্গে দেখা করা, তাঁদের চেন্নাই ডেকে নেওয়া নয়।

টিভিকে নেতৃত্বের দাবি, বিজয় কারুরে যেতে চেয়েছিলেন কিন্তু প্রশাসনের তরফে অনুমতি দেওয়া হয়নি। তাই এই আয়োজন করা হয়েছে চেন্নাইয়ের কাছেই। নিহতদের পরিবারের সদস্যদের জন্য কারুর থেকে বাসের ব্যবস্থাও করা হয়েছে।

তবে অনেক পরিবারই এই সফরে রাজি নন। তাঁদের একাংশের বক্তব্য, এখনও শোকের সময় চলছে, চেন্নাই কীভাবে যাব! নিহত দুই কন্যার বাবা পেরুমল বলেন, “ওঁরই আসা উচিত ছিল, আমরাই কেন গিয়ে দেখা করব?” অন্যদিকে, কিছু পরিবার জানায়, তাঁরা যাবেন কারণ নেতার ডাকে সাড়া দিতে চান।

এদিকে, মামলাটি ইতিমধ্যে সিবিআই নিজের হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। বিজয় এর আগে ভিডিও কলের মাধ্যমে নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে সমবেদনা প্রকাশ করেছিলেন এবং প্রতিটি পরিবারের জন্য ২০ লাখ টাকা অনুদান ঘোষণা করেছিলেন।

Partha Goswami

26/10/2025

Vnn Times Today
Author: Vnn Times Today

सबसे ज्यादा पड़ गई