আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগেই শুরু হয়েছে ভোটার তালিকা সংশোধনের বিশেষ অভিযান বা এসআইআরের (SIR)-এর কাজ। রাজ্যের বিভিন্ন জেলায় জোর কদমে ভোটার যাচাইয়ের মাঝেই সামনে এসেছে এমন খবর।
রাজ্যে এসআইআর (SIR in West Bengal) প্রক্রিয়া চলার মাঝেই বিরাট তথ্য দিল ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI)। তাঁরা জানিয়েছে, পশ্চিমবঙ্গে (West Bengal) প্রায় ৩৪ লক্ষ আধার কার্ডধারীকে ‘মৃত’ (Died) হিসেবে চিহ্নিত করা হয়েছএ। সংস্থার এই দাবিতে এখন নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে।
আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন (WB Polls 2026)। তার আগেই শুরু হয়েছে ভোটার তালিকা সংশোধনের বিশেষ অভিযান বা এসআইআরের (SIR)-এর কাজ। রাজ্যের বিভিন্ন জেলায় জোর কদমে ভোটার যাচাইয়ের মাঝেই সামনে এসেছে এমন খবর। জানা গেছে, বুধবার রাতে ইউআইডিএআই-এর (UIDAI) প্রতিনিধিদের সঙ্গে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের (CEO Manoj Kumar Agarwal) বৈঠকে এই তথ্য জানানো হয়।
আধার কর্তৃপক্ষ জানিয়েছে, ২০০৯ সালের জানুয়ারিতে আধার চালু হওয়ার পর থেকে এতদিনে রাজ্যের অন্তত ৩৪ লক্ষ আধারধারী নাগরিকের মৃত্যু হয়েছে বলে তাদের ডাটাবেসে রেকর্ড রয়েছে। আরও জানা গেছে, রাজ্যে প্রায় ১৩ লক্ষ নাগরিকের কোনও আধার কার্ডই ছিল না, কারণ তারা এখন আর বেঁচে নেই।
এই তথ্য প্রকাশ্যে আসতেই নির্বাচন কমিশন (ECI) নির্দেশ দিয়েছে, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের (CEOs) যেন আধার কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় রেখে কাজ করা হয়, যাতে মৃত বা ভুয়ো ভোটারদের নাম দ্রুত শনাক্ত ও বাতিল করা যায়।
রাজ্যের সর্বত্র এখন বুথ লেভেল অফিসাররা ঘরে ঘরে যাচাইকরণের কাজ করছেন। অনেক জায়গায় তাঁরা বাধার মুখেও পড়ছেন। সূত্রের খবর, গত বছরের ভোটার তালিকার ওপর ভিত্তি করেই এবার গণনা ফর্ম বিতরণ চলছে, এবং আবেদনকারীদের দেওয়া তথ্য ২০০২ সালের তালিকার সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে।
শেষ আপডেট অনুযায়ী, বুধবার রাত পর্যন্ত রাজ্যজুড়ে ৬.৯৮ কোটিরও বেশি ফর্ম বিতরণ হয়েছে। মৃত ও ভুয়ো ভোটার বাদ দিয়ে চূড়ান্ত তালিকা প্রকাশের লক্ষ্যে এই বিশেষ নিবিড় সংশোধন কার্যক্রম চলবে আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত।
Partha Goswami
13/11/2025







