সভাস্থলকে বিভিন্ন ভাগে ভাগ করা হবে, প্রতিটি ভাগে সর্বোচ্চ ৫০০ জনের দাঁড়ানোর ব্যবস্থা করা হবে। এতে ভিড় নিয়ন্ত্রণ করা সহজ হবে বলে মনে করছে পুলিশ।
কারুরে বিজয়ের জনসভায় পদপিষ্ট (Karur Stampede) হয়ে ৪১ জনের মৃত্যুর ঘটনার পর প্রথম রাজনৈতিক জনসভা করছে টিভিকে (Tamilaga Vettri Kazhagam)। পুদুচেরিতে হতে চলেছে এই সমাবেশ (Vijay Puducherry Rally)। স্বাভাবিকভাবেই কোনও ফাঁক রাখতে চাইছে না পুলিশ। তাই আগেই একগুচ্ছ শর্ত দেওয়া হল বিজয়দের।
পুদুচেরির পুলিশ জানিয়েছে, টিভিকে-র এই সভায় সর্বোচ্চ পাঁচ হাজার মানুষ যোগ দিতে পারবেন (Puducherry Police crowd control)। কারা প্রবেশ করতে পারবেন, তা ঠিক করা হবে দলের দেওয়া বিশেষ পাসের মাধ্যমে। খুব শীঘ্রই আনুষ্ঠানিক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করবে পুলিশ।
সভাস্থলকে বিভিন্ন ভাগে ভাগ করা হবে, প্রতিটি ভাগে সর্বোচ্চ ৫০০ জনের দাঁড়ানোর ব্যবস্থা করা হবে। এতে ভিড় নিয়ন্ত্রণ করা সহজ হবে বলে মনে করছে পুলিশ (Vijay political rally guidelines)। আয়োজকদের জল, শৌচাগার এবং অন্যান্য সুবিধার ব্যবস্থাও করতে বলা হয়েছে। পাশাপাশি নিরাপত্তার স্বার্থে অন্তঃসত্ত্বা মহিলা, শিশু এবং বয়স্কদের এই অনুষ্ঠানে ঢুকতে দেওয়া হবে না।
Partha Goswami
07/12/2025







