‘মৃতদেহ নিয়ে রাজনীতি করছে বিজেপি’, বাংলাদেশের দীপু দাস খুনের ঘটনায় মুখ খুললেন অভিষেক

SHARE:

বাংলাদেশে ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদির মৃত্যুর পর অশান্তির আবহে ময়মনসিংহে সংখ্যালঘু সম্প্রদায়ের দীপু দাসকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে। এই ঘটনায় কেন্দ্র ইতিমধ্যেই একাধিক কড়া বিবৃতি দিয়ে ঢাকার কাছে বিচার দাবি করেছে এবং সংখ্যালঘুদের উপর হামলা নিয়ে উদ্বেগ জানিয়েছে।

মৃতদেহ নিয়ে রাজনীতি করছে বিজেপি', বাংলাদেশের দীপু দাস খুনের ঘটনায় মুখ  খুললেন অভিষেক | abhisekh banerjee spoke about bangladesh issue and slams bjp  govt

বাংলাদেশের (Bangladesh) সাম্প্রতিক অশান্ত পরিস্থিতিকে সামনে রেখে বিজেপি দেশে রাজনৈতিক ফায়দা তুলছে বলে অভিযোগ তুললেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhisekh Banerjee)। তাঁর দাবি, প্রতিবেশী দেশের ঘটনাকে হাতিয়ার করে বিভাজনের রাজনীতি করছে বিজেপি (BJP)।

দীপু দাসের হত্যাকাণ্ড (Dipu Chandra Das) নিয়ে কথা বলতে গিয়ে অভিষেক বলেন, “বলা হচ্ছে তিনি নাকি ধর্মের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছিলেন। কিন্তু তার প্রমাণ কোথায়? কারা এই কথা রটাল?” অভিষেকের অভিযোগ, বাংলাদেশে এই ঘটনা নিয়ে যেমন রাজনীতি হচ্ছে, তেমনই এ দেশে বিজেপিও সেই ভাষাতেই রাজনীতি করছে।

বিজেপির দ্বিচারিতা বোঝাতে অভিষেক দাবি করেন, “পুলওয়ামার (Pulwama) ছবি দেখিয়ে প্রধানমন্ত্রী ভোট চেয়েছিলেন। আজও একইভাবে সংবেদনশীল বিষয়কে কাজে লাগানো হচ্ছে।”  অভিষেকের মন্তব্য, “ওদিকে জামাত যা করছে, এখানে বিশেষ করে বাংলায় বিজেপিও কার্যত একই কাজ করে চলেছে।”

তবে বিদেশনীতি নিয়ে কেন্দ্রের পাশে থাকার প্রশ্নে কোনও দ্বিধা রাখেননি তৃণমূল সাংসদ (TMC MP)। তিনি স্পষ্ট করে জানান, বাংলাদেশ সংক্রান্ত বিষয়ে কেন্দ্র সরকার যে সিদ্ধান্ত নেবে, তাতে তৃণমূল কংগ্রেস সমর্থন করবে। অভিষেক বলেন, “বিদেশনীতির প্রশ্নে আমরা বরাবরই কেন্দ্রের পাশে থেকেছি। পহেলগাম হামলা (Pahalgam Attack) ও তারপর অপারেশন সিঁদুরের (Operation Sindoor) সময়ও তাই হয়েছিল।”

তিনি মনে করিয়ে দেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) বিদেশে যে সর্বদলীয় প্রতিনিধি দল পাঠিয়েছিলেন, সেখানে তিনিও ছিলেন। তা সত্ত্বেও অভিষেকের প্রশ্ন – বাংলাদেশ নিয়ে কেন্দ্র সরকার কী সিদ্ধান্ত নিচ্ছে, সেটা স্পষ্ট করে জানাচ্ছে না কেন? সিদ্ধান্ত নিলে তাঁরা পাশে থাকবেন – এটাই দলের অবস্থান।

Partha Goswami

27/12/2025

Vnn Times Today
Author: Vnn Times Today