এবার নোবেল শান্তি পুরস্কার নিয়ে বাড়তি কৌতূহল তৈরি হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি ঘিরে। দাবি করেছেন তিনি আটটি যুদ্ধ থামিয়েছেন। এই কারণে নোবেল শান্তি পুরস্কার তাঁকেই দেওয়া উচিত। শেষ পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট যদি এই সম্মানজনক আন্তর্জাতিক পুরস্কারে জন্য বিবেচিত না হন তাহলে তিনি তো বটেই, মুখ পুড়বে তাঁর হয়ে তদ্বির করা করা দেশ ও ব্যক্তিদের।
এবারের নোবেল শান্তি পুরস্কার কে পাবেন? আগামী শুক্রবার বিকালের মধ্যে তা স্পষ্ট হয়ে যাবে। নরওয়ের নোবেল কমিটি শুক্রবার স্থানীয় সময় বেলা এগারোটায় বিজয়ী নাম ঘোষণা করবে।
এবার নোবেল শান্তি পুরস্কার নিয়ে বাড়তি কৌতূহল তৈরি হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি ঘিরে। দাবি করেছেন তিনি আটটি যুদ্ধ থামিয়েছেন। এই কারণে নোবেল শান্তি পুরস্কার তাঁকেই দেওয়া উচিত। শেষ পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট যদি এই সম্মানজনক আন্তর্জাতিক পুরস্কারে জন্য বিবেচিত না হন তাহলে তিনি তো বটেই, মুখ পুড়বে তাঁর হয়ে তদ্বির করা করা দেশ ও ব্যক্তিদের। সেই তালিকায় এক নম্বরে আছে পাকিস্তান ও সে দেশের সেনাপ্রধান আসিম মুনির। পাকিস্তান সরকার নোবেল কমিটিকে চিঠি পাঠিয়ে ডোনাল্ড ট্রাম্পকে এই পুরস্কার দেওয়ার প্রস্তাব দিয়েছে।
এ বছর ৩৩৮ জন ব্যক্তি ও সংস্থার নাম নোবেল শান্তি পুরস্কারে জন্য কমিটির কাছে বিবেচনাধীন। মনোনীতদের চূড়ান্ত তালিকায় ডোনাল্ড ট্রাম্পের নাম আছে কিনা সেটা জানা যাবে একমাত্র পুরস্কারের জন্য তাঁর নাম বিবেচিত হলে। কারণ মনোনীতদের তালিকা ৫০ বছর পর্যন্ত গোপন রাখে নোবেল কমিটি। আন্তর্জাতিক মহলে এখন প্রশ্ন, মার্কিন প্রেসিডেন্টের স্বপ্ন পূরণের সম্ভাবনা কতটা? ওয়াকিবহাল মহল বলছে, সম্ভাবনা তেমন একটা নেই। কারণ হিসেবে তাঁরা বলছেন, বিশ্ব শান্তি প্রতিষ্ঠার যে নজিরগুলিকে নোবেল কমিটি বিবেচনায় নেয় ট্রাম্প তার অনেকগুলির বিপরীতে হেঁটেছেন। তিনি আটটি যুদ্ধ থামানোর কৃতিত্ব দাবি করছেন। যদিও তার মধ্যে ভারত-পাকিস্তানের সাম্প্রতিক সংঘাত নিয়ে নয়া দিল্লির বক্তব্য সম্পূর্ণ ভিন্ন। ভারত এই ব্যাপারে মার্কিন প্রেসিডেন্টকে এক শতাংশ কৃতিত্ব দিতে রাজি নয়।
Partha Goswami
08/10/2025







