রাজ্যসভার দলীয় নেতাদের সঙ্গে বৈঠক উপরাষ্ট্রপতির,আপ্যায়নে উত্তর,দক্ষিণ মেলালেন রাধাকৃষ্ণণ

SHARE:

আগামী শীতকালীন অধিবেশনে চেয়ারম্যান হিসেবে তাঁর হাতে খড়ি হতে চলেছে। সদস্যরা যেন এই অধিবেশন শান্তিপূর্ণভাবে সমাপ্তির লক্ষ্যে তাঁর সঙ্গে সহযোগিতা করেন।

উপরাষ্ট্রপতির প্রধান কাজ রাজ্যসভার অধিবেশন পরিচালনা। ‌নতুন উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণণ রাজ্যসভার সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন আগামী শীতকালীন অধিবেশনে চেয়ারম্যান হিসেবে তাঁর হাতে খড়ি হতে চলেছে। সদস্যরা যেন এই অধিবেশন শান্তিপূর্ণভাবে সমাপ্তির লক্ষ্যে তাঁর সঙ্গে সহযোগিতা করেন।
উপরাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর প্রথমবার রাজ্যসভার বিভিন্ন দলের নেতাদের সঙ্গে রাধাকৃষ্ণণ বৈঠক করেছেন। রাজ্যসভার অ্যানেক্সে অনুষ্ঠিত ওই বৈঠকে বিরোধীদল গুলি তাঁর কাছে আর্জি জানিয়েছে, জনস্বার্থ সম্পর্কিত বিষয়গুলিতে আর,ও বেশি সময় বরাদ্দ করা হোক। কংগ্রেসের তরফে উপস্থিত ছিলেন জয়রাম রমেশ।‌ তিনি দাবি করেন সরকার কোন বিল আনলে অন্তত দুদিন আগে তার কপি দলগুলিকে দেওয়া হোক। ‌যাতে বিল নিয়ে আলোচনায় বিরোধীরা তাদের বক্তব্য আরও গুছিয়ে পেশ করতে পারেন।

তৃণমূলের তরফে উপস্থিত ছিলেন রাজ্যসভার উপনেতা সাগরিকা ঘোষ। ‌তিনি চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করেন মুলতবি প্রস্তাব নিয়ে। ‌ তাঁর বক্তব্য, দীর্ঘদিন মুলতবি প্রস্তাব নিয়ে আলোচনার নজির রাজ্য সভায় নেই।‌ নতুন চেয়ারম্যান যেন এই বিষয়টি বিবেচনায় নিয়ে সভা পরিচালনা করেন। ‌অন্যদিকে চেয়ারম্যান রাধাকৃষ্ণাণ দলগুলির প্রতি আহ্বান জানিয়েছেন তাঁরা যেন অধিবেশন কক্ষের বিধি লঙ্ঘন না করেন। ‌উপরাষ্ট্রপতি বলেন এই ব্যাপারে সকলের দায়িত্বই সমান। ‌ সদস্যদের সবসময় রাজ্যসভার মর্যাদা রক্ষার বিষয়টি বিবেচনায় রাখতে হবে। সবাই উশৃংঙ্খল আচরণ সর্বদা বর্জনীয়। ‌ সব দলের নেতারাই উপরাষ্ট্রপতিকে রাজ্যসভার অধিবেশন পরিচালনায় পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

আলোচনা শেষে ছিল বিভিন্ন খাবার সহযোগে আপ্যায়নের ব্যবস্থা। খাবারের মেনু অনেক প্রবীণ সাংসদদের নজর কেড়েছে। রাধাকৃষ্ণান তামিলনাড়ুর কোয়েম্বাটুরের বাসিন্দা। ‌স্বভাবতই মেনুতে ইডলি, ধোসা ছিল। ‌সাংসদেরা লক্ষ্য করেছেন, পুরি সবজি, লিট্টি সহ বেশ কিছু উত্তর ভারতীয় খাবারও মেনুতে ছিল। ‌অনেকেই মনে করছেন উপরাষ্ট্রপতি সচেতনভাবেই সংসদীয় নেতাদের সঙ্গে তাঁর প্রথম বৈঠকে উত্তর দক্ষিণ মেলবন্ধনের বার্তা দিয়েছেন।

Partha Goswami

08/10/2025

 

Vnn Times Today
Author: Vnn Times Today