বাইকের সঙ্গে ধাক্কার পরই দুর্ঘটনা! অন্ধ্রপ্রদেশে কীভাবে পুড়ে ছাই হল যাত্রীবাহী বাস

SHARE:

দুর্ঘটনার সময় অধিকাংশ যাত্রী ঘুমাচ্ছিলেন। যাঁরা জেগে ছিলেন বা আওয়াজ পেয়ে জেগে ওঠেন, তাঁরা জানালা ভেঙে কোনওক্রমে প্রাণ বাঁচাতে সক্ষম হন। উদ্ধার হওয়া যাত্রীদের মধ্যে রয়েছেন দুই শিশু এবং বাসের দুই চালকও।

অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) কুর্নুল (Kurnool) জেলায় শুক্রবার ঘটে গেছে ভয়াবহ দুর্ঘটনা (Accident)। হায়দরাবাদ থেকে বেঙ্গালুরুগামী একটি দূরপাল্লার বাসে হঠাৎ আগুন (Fire at Bus) ধরে যায়। ন্যাশনাল হাইওয়ে ৪৪-এ দুর্ঘটনাটি ঘটে। মোট ৪৪ জন যাত্রী ছিলেন বাসে। কয়েক মিনিটের মধ্যেই আগুনে পুরো বাসটি ছাই হয়ে যায়। কিন্তু কীভাবে হল এই দুর্ঘটনা?

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বাসটি একটি মোটরবাইককে (Bike) ধাক্কা দেয়। ধাক্কার ফলে বাইকটি বাসের তলায় গিয়ে আটকে পড়ে এবং বাসের জ্বালানি ট্যাংকে আঘাত লাগে। সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে, মুহূর্তে আগুন (Firebreak) ছড়িয়ে পড়ে গোটা গাড়িতে। আরও জানা গিয়েছে, শর্ট সার্কিটের কারণে বাসের দরজা আটকে গিয়েছিল। ফলে ঘুমন্ত যাত্রীরা ভেতরে বন্দি হয়ে পড়েন।

দুর্ঘটনার সময় অধিকাংশ যাত্রী ঘুমাচ্ছিলেন। যাঁরা জেগে ছিলেন বা আওয়াজ পেয়ে জেগে ওঠেন, তাঁরা জানালা ভেঙে কোনওক্রমে প্রাণ বাঁচাতে সক্ষম হন। উদ্ধার হওয়া যাত্রীদের মধ্যে রয়েছেন দুই শিশু এবং বাসের দুই চালকও। তবে, দুর্ঘটনার পরই দুই চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে অভিযোগ। তাঁদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ এবং ঘটনার তদন্তে মামলা রুজু হয়েছে।

স্থানীয় বাসিন্দারা প্রথমে চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে আসেন। ফায়ার ব্রিগেড আসার আগেই তাঁরা চেষ্টা করেন আগুনে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করতে। আহতদের দ্রুত কুর্নুল সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক অনুমান, অধিকাংশ যাত্রীই হায়দরাবাদের বাসিন্দা। পুড়ে যাওয়া দেহগুলির পরিচয় নিশ্চিত করতে ইতিমধ্যে ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছেছে। প্রয়োজনে ডিএনএ পরীক্ষাও করা হবে বলে জানিয়েছে প্রশাসন।

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নাইডু, যিনি বর্তমানে দুবাই সফরে রয়েছেন, ঘটনাটি নিয়ে গভীর শোকপ্রকাশ করেছেন। তিনি মুখ্যসচিব ও জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন অবিলম্বে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও ত্রাণ তত্ত্বাবধান করতে। পাশাপাশি আহতদের সর্বোচ্চ চিকিৎসা সহায়তা দেওয়ারও নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি, দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও।

Partha Goswami

24/10/2025

Vnn Times Today
Author: Vnn Times Today

सबसे ज्यादा पड़ गई