‘মুম্বইয়ে মারাঠি বলতে হবে, নাহলে…’, এয়ার ইন্ডিয়ার বিমানে সহযাত্রীকে হুমকি মহিলার

SHARE:

এই ঘটনার ভিডিও ইতিমধ্যেই ৯৫ হাজারেরও বেশি লাইক ও ৯ হাজারের বেশি মন্তব্য পেয়েছে। ভিডিওটি ফের মনে করিয়ে দিয়েছে মহারাষ্ট্রে আগের একাধিক ভাষা-সংক্রান্ত বিতর্কের কথা।

একটি সাধারণ কয়েক ঘণ্টার ফ্লাইট (Flight) যাত্রা। কিন্তু সেটাই পরিণত হল ভাষা-রাজনীতির নাটক মঞ্চে! সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে এক ভিডিও, যেখানে এক মহিলা যাত্রী অন্য একজনকে মারাঠি ভাষা (Marathi Language) বলতে বাধ্য করেছেন বলে অভিযোগ। তাঁকে বলতে শোনা যায় – “তুমি মুম্বই যাচ্ছ, তাই মারাঠি বলতে হবে।”

এই ঘটনার ভিডিও পোস্ট করেছেন ইউটিউব কনটেন্ট ক্রিয়েটর (Youtuber) মাহি খান, যিনি অনলাইনে ‘MahiNergy’ নামে পরিচিত। ঘটনাটি ঘটেছে এয়ার ইন্ডিয়ার কলকাতা-মুম্বই রুটের ফ্লাইট (Kolkata-Mumbai Flight) AI676-এ।

ভিডিওতে (Viral Video) দেখা যাচ্ছে, মাহি খান প্রশ্ন করছেন, “আপনি বলছেন, আমাকে মারাঠি বলতে হবে?” উত্তরে মহিলা যাত্রী সোজাসুজি বলেন, “হ্যাঁ, বলুন।” এরপরই তিনি আরও যোগ করেন, “আপনি মুম্বই যাচ্ছেন, তাই মারাঠি জানতেই হবে।” মাহি খান শান্তভাবে জবাব দেন, “না, আমি মারাঠি জানি না।” কিন্তু এর পরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

মাহির দাবি, তিনি কেবিন ক্রুদের ডেকে সাহায্য চান, কিন্তু তাঁদের সামনেই ওই মহিলা তাঁকে হুমকি দেন – “মুম্বই নামলে দেখে নেব, অসভ্যতা কাকে বলে বুঝিয়ে দেব।”

ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করে ওই যুবক এয়ার ইন্ডিয়াকে ট্যাগ করে লেখেন, “এই ধরনের মানুষদের ফ্লাইটে ওঠার অনুমতি দেওয়া উচিত নয়। শুধুমাত্র অন্য ভাষায় কথা বলার কারণে কোনও যাত্রীর ভয় বা অপমানবোধ করা উচিত নয়।”

ঘটনায় বহু মারাঠি ভাষার মানুষও ওই আচরণকে তীব্র নিন্দা করেছেন। এক ব্যবহারকারী লিখেছেন, “আমরা মারাঠি, কিন্তু এটা আমাদের সংস্কৃতি নয়।

Partha Goswami

24/10/2025

Vnn Times Today
Author: Vnn Times Today

सबसे ज्यादा पड़ गई