২০০২ সালের ভোটার তালিকায় নাম নেই, তিনিই নাকি নদিয়ায় বিএলও হয়ে লিস্ট সংশোধন করছেন!

SHARE:

এই নিয়ে শুরু হয়েছে তৃণমূল-বিজেপি রাজনৈতিক দোষারোপের লড়াই। তৃণমূল বলছে, বিজেপি ষড়যন্ত্র করে এমন পদে ভুল ব্যক্তিদের বসাচ্ছে। আবার বিজেপির দাবি, তৃণমূলই প্রশাসনের প্রভাব খাটিয়ে নিজেদের ঘনিষ্ঠদের বসিয়েছে।

এসআইআর (SIR) নিয়ে রাজ্যজুড়ে যখন হইচই ঝড়, ঠিক তখনই নদিয়ার (Nadia) কৃষ্ণগঞ্জে ঘটল চাঞ্চল্যকর ঘটনা। জানা গিয়েছে, যাঁদের নাকি ২০০২ সালের ভোটার তালিকায় নামই নেই, সেই পরিবারের সদস্যরাই এখন সামলাচ্ছেন ভোটার তালিকা সংশোধনের (Voter List) কাজ, অর্থাৎ বিএলওর (বুথ লেভেল অফিসার) দায়িত্ব!

ঘটনাটি ঘটেছে কৃষ্ণগঞ্জ ব্লকের দুর্গাপুর এলাকায়। স্থানীয় সূত্রে খবর, ওই গ্রামেরই দুর্গাপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মিলন রায় বর্তমানে ৭৫ নম্বর বুথের বিএলওর দায়িত্বে। অথচ ২০০২ সালের ভোটার তালিকায় তাঁর পরিবারের কোনও সদস্যেরই নাম ছিল না।

এই নিয়ে শুরু হয়েছে তৃণমূল-বিজেপি রাজনৈতিক দোষারোপের লড়াই। তৃণমূল বলছে, বিজেপি ষড়যন্ত্র করে এমন পদে ভুল ব্যক্তিদের বসাচ্ছে। আবার বিজেপির দাবি, তৃণমূলই প্রশাসনের প্রভাব খাটিয়ে নিজেদের ঘনিষ্ঠদের বসিয়েছে।

মিলন রায়ের কথায়, “আমি ১৫ বছর ধরে এই বুথের বিএলওর কাজ করছি। ২০০২ সালের ভোটার তালিকায় আমাদের পরিবারের নাম ছিল না, সেটা ঠিক। কিন্তু আমি যেহেতু দায়িত্ব পেয়েছি, তাই স্বচ্ছতার সঙ্গে কাজ করছি। এমনকি নিজের পরিবারকেও ভোটার তালিকার ম্যাপিং থেকে বাদ রেখেছি।”

তবে তিনি আরও জানান, এই পরিস্থিতি তাঁর একার নয়। বলেন, “আমার মতো আরও অনেকে আছেন যাঁদের ২০০২ সালের ভোটার লিস্টে নাম ছিল না, তবুও বিএলওর দায়িত্ব পালন করছেন।”

Partha Goswami

26/10/2025

Vnn Times Today
Author: Vnn Times Today

सबसे ज्यादा पड़ गई