সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমের হাতে আসা একাধিক ছবিতে দেখা যাচ্ছে— আটা কল, গ্রাইন্ডার এবং ইলেকট্রনিক সরঞ্জাম সাজানো রয়েছে ফরিদাবাদের এক ট্যাক্সি চালকের বাড়িতে।
দিল্লির লালকেল্লা বিস্ফোরণ (Delhi Blast) মামলায় চাঞ্চল্যকর তথ্য সামনে এল। আটক ‘টেরর ডক্টর’ (Terror Doctor) মুজ্জামিল শাকিল গণাইয়ের ফরিদাবাদের ভাড়া ফ্ল্যাট থেকে উদ্ধার হল আটা কল, গ্রাইন্ডার-সহ বিস্ফোরক তৈরির যন্ত্রপাতি। তদন্তকারী সংস্থার দাবি, এই আটা কলেই দীর্ঘ দিন ধরে ইউরিয়া ও অ্যামোনিয়াম নাইট্রেট ঘষে সূক্ষ্ম করে বোমা তৈরির রাসায়নিক প্রস্তুত করতেন গণাই (Delhi Blast News)।
সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমের হাতে আসা একাধিক ছবিতে দেখা যাচ্ছে— আটা কল, গ্রাইন্ডার এবং ইলেকট্রনিক সরঞ্জাম সাজানো রয়েছে ফরিদাবাদের এক ট্যাক্সি চালকের বাড়িতে। সেখান থেকেই পরে গণাই সেগুলি নিজের ভাড়াবাড়িতে নিয়ে যান। প্রথমে চালককে বলা হয়েছিল, বোনের বিয়েতে উপহার দেবেন এই যন্ত্রপাতি। পরে সেগুলি বোমা তৈরির কাজে ব্যবহার করা হয় বলে দাবি তদন্তকারীদের।

Partha Goswami
21/11/2025