‘এক শিল্পপতি ৮০ কোটি দেবেন! শহিদ হব, একটা ইটও খুলতে দেব না’, মসজিদ নিয়ে হুমায়ুন

SHARE:

শনিবার সকাল থেকেই বেলডাঙায় দেখা যায় চোখে পড়ার মতো ভিড়। সারি সারি ইট নিয়ে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের প্রস্তুতি করছেন স্থানীয়রা।

এরপর মঞ্চে বক্তব্য রাখতে উঠে খোদ হুমায়ুন সেই কলকাতা হাইকোর্টের নির্দেশকেই হাতিয়ার করে বলেন – মসজিদের ইট কাউকে খুলতে দেব না। দেখি কে হিম্মত দেখায়!

বিগত কয়েক সপ্তাহ ধরেই একটি নির্দিষ্ট ইস্যুকে কেন্দ্র করে উত্তাল রাজ্য (West Bengal)। তা হল – মুর্শিদাবাদের বেলেডাঙায় (Murshidabad Beldanga) মসজিদের (Masjid) ভিত্তিপ্রস্তর স্থাপন। তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক (TMC Suspended MLA) হুমায়ুন কবীর শনিবারই সেই অনুষ্ঠান করবেন বলে আগেই জানিয়েছিলেন। তবে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলা হওয়ায় বিষয়টি নিয়ে জটিলতা আরও বাড়ে। শেষ পর্যন্ত আদালত থেকে সবুজ সঙ্কেত মেলায় আরও আত্মবিশ্বাসী হুমায়ুন।

শনিবার সকাল থেকেই বেলডাঙায় দেখা যায় চোখে পড়ার মতো ভিড়। সারি সারি ইট নিয়ে মসজিদের (Mosque) ভিত্তিপ্রস্তর স্থাপনের প্রস্তুতি করছেন স্থানীয়রা। এরপর মঞ্চে বক্তব্য রাখতে উঠে খোদ হুমায়ুন সেই কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশকেই হাতিয়ার করে বলেন – মসজিদের ইট (Bricks of Masjid) কাউকে খুলতে দেব না। দেখি কে হিম্মত দেখায়!

মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন নিয়ে তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক বলেন, ”আমরা ধর্মের প্রতি আমি আস্থাশীল, অন্য ধর্মের প্রতিও শ্রদ্ধাশীল। তবে কেউ যদি এই মসজিদের ইট খুলতে আসে… শহিদ হব তাও এর একটা ইটও খুলতে দেব না। মুর্শিদাবাদের মাটিতে (Murshidabad) উত্তরপ্রদেশ (Uttar Pradesh) বা মধ্যপ্রদেশ (Madhya Pradesh) থেকে এসে কেউ ইট খোলার চেষ্টা করবে, হতে দেব না।”

মসজিদ নির্মাণের জন্য মোট বাজেট ৩০০ কোটি (300 Crores) টাকা বলে জানিয়েছেন হুমায়ুন কবীর (Humayun Kabir)। কিন্তু এত টাকার জোগান কীভাবে সম্ভব, সেই প্রশ্ন ওঠার পরপরই অনুদানের কথা জানিয়েছিলেন তিনি। এদিন ভিত্তিস্থাপনের অনুষ্ঠান মঞ্চ থেকে হুমায়ুন ফের জানান, ভারতের এক অনেক বড় শিল্পপতি (Industrialist) তাঁকে ফোন করে আশ্বাস দিয়েছেন, মসজিদ নির্মাণে ৮০ কোটি টাকা দেবেন। এই পরিপ্রেক্ষিতেই তাঁর হুঙ্কার, এরপর কে রুখবে বাবরি মসজিদ নির্মাণ, কে আটকাবে হাসপাতাল, বিশ্ববিদ্যালয় নির্মাণ?

বৃহস্পতিবার বহরমপুরে মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) সভাস্থলে গিয়ে সাসপেন্ড হওয়ার খবর কথা জানতে পেরে মুহূর্তেই সভা থেকে বেরিয়ে যান হুমায়ুন। এই মসজিদ নির্মাণের ইস্যুকে কেন্দ্র করেই দলে অস্বস্তি বাড়িয়েছেন তিনি। এর মাঝেই ৬ ডিসেম্বর বেলেডাঙায় মসজিদের শিলান্যাসের কর্মসূচি ঘিরে ওঠে বিতর্ক। অভিযোগ ছিল, এই উদ্যোগে এলাকায় সাম্প্রদায়িক উত্তেজনা ছড়াতে পারে। সেই অভিযোগের ভিত্তিতেই আদালতে গড়ায় মামলা।

তবে হাইকোট স্পষ্ট করেছে, মসজিদ নির্মাণ অসাংবিধানিক নয়, তাই কর্মসূচিতে কোনওভাবেই নিষেধাজ্ঞা জারি করা হবে না। আদালতের পর্যবেক্ষণ, “আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব রাজ্যের প্রশাসনের। প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করা যেতে পারে। তবে কর্মসূচি বন্ধ করার কোনও যুক্তি নেই।

Partha Goswami

06/12/2025

Vnn Times Today
Author: Vnn Times Today

सबसे ज्यादा पड़ गई