Earthquake: গভীর রাতে ভয়াবহ ভূমিকম্প আলাস্কায়, কেঁপে উঠল কানাডার সীমান্তও

SHARE:

গভীর রাতে আলাস্কায় রিখটার ৭ মাত্রার ভূমিকম্প, কম্পন ছড়িয়ে পড়ল কানাডা সীমান্তেও।

গত কয়েকদিনে বিশ্বজুড়ে একাধিক স্থানে ভূমিকম্পের (earthquake) ঘটনা ভূ-তত্ত্ববিদদের কপালে ভাঁজ ফেলেছে। একদিকে উত্তর আমেরিকার আলাস্কা-কানাডা (Alaska earthquake) অঞ্চলে অনুভূত হয়েছে জোরালো কম্পন। শনিবার গভীর রাতে আলাস্কা সংলগ্ন অঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে, যার কম্পন পার্শ্ববর্তী কানাডার কিছু অংশেও অনুভূত হয়।

মার্কিন জিওলজিক্যাল সার্ভের (USGS) তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭.০। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ইয়াকুতাত থেকে প্রায় ৯৬ কিলোমিটার উত্তর-পূর্বে। বিশেষত জুনো এবং কানাডার সীমান্তবর্তী অঞ্চলগুলিতে কম্পন বেশ জোরালো ছিল।

তবে স্বস্তির বিষয়, এই শক্তিশালী ভূমিকম্পের ফলে এখনও পর্যন্ত কোনও হতাহত বা সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। মার্কিন সুনামি সতর্কীকরণ কেন্দ্র নিশ্চিত করেছে যে, এই কম্পনের পর কোনও সুনামির আশঙ্কা নেই। ইউএসজিএস আরও জানিয়েছে যে, মূল কম্পনের পর একই অঞ্চলে ৫.৬ এবং ৫.৩ মাত্রার আরও দু’টি ভূমিকম্প অনুভূত হয়েছে।

গত ২১ নভেম্বর একটি ভয়াবহ ভূমিকম্পের পর থেকে বাংলাদেশে বারবার মৃদু কম্পন অনুভূত হচ্ছে, যা সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। এই নিয়ে এটি সপ্তমবারের মতো ভূমিকম্পের ঘটনা, যার মধ্যে প্রায় ছয়টির উৎপত্তিস্থলই ছিল নরসিংদী অঞ্চলে।

প্রশ্ন উঠেছে, একই স্থান থেকে বারবার ভূমিকম্প কেন হচ্ছে? এই বিষয়ে আবহাওয়া অফিস একটি গুরুত্বপূর্ণ ব্যাখ্যা দিয়েছে। আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির ৪ ডিসেম্বর জানান যে, দেশে একটি বড় ভূমিকম্প হওয়ার পর যে ছোট ছোট মৃদু কম্পনগুলি হচ্ছে, সেগুলিকে তারা ‘আফটারশক’ (Aftershock) হিসেবে বিবেচনা করছেন।

Partha Goswami

07/12/2025

Vnn Times Today
Author: Vnn Times Today