অগ্রদ্বীপ দীর্ঘদিন ধরেই ভাঙন ও বন্যাপ্রবণ এলাকা। স্থানীয়দের কথায়, একসময় তাঁদের বসতভিটে ছিল ভাগীরথী নদীর পাড় লাগোয়া। ২০০০ সালের ভয়াবহ বন্যা সেই স্থায়ী ঠিকানা কেড়ে নেয়।
রাজ্যের এসআইআরের (West Bengal SIR) এমুনারেশন ফর্ম (Enumeration Form) সংগ্রহ পর্ব প্রায় শেষের পথে। ইতিমধ্যে কত লক্ষ নাম খসড়া তালিকা (Draft Voter List) থেকে বাদ যেতে পারে সেই ইঙ্গিত দিয়েছে নির্বাচন কমিশন (ECI)। সেই নামগুলির মধ্যে নিজেদের নাম থাকবে কিনা, তা নিয়ে চিন্তায় কাটোয়ার একাধিক পরিবারের। কারণ নাগরিকত্ব যাচাইয়ে তাদের প্রবল সমস্যা হবে। এর কারণ – বন্যা।
পূর্ব বর্ধমানের কাটোয়া (Purba Bardhaman Katwa) ২ নম্বর ব্লকের অগ্রদ্বীপ গ্রামে উদ্বেগ। ১৮৪ নম্বর বুথের ২৫টি পরিবার আশঙ্কায় দিন কাটাচ্ছেন কারণ তাদের পুরনো নথি নেই এবং ২০০২ সালের ভোটার তালিকায় (2002 Voter List) নামও নেই। ফলে নাগরিকত্ব যাচাইয়ের হিয়ারিংয়ে (Hearing) ডাক পড়লে কী হবে, তা নিয়ে দুশ্চিন্তা আরও ঘনীভূত হচ্ছে।
অগ্রদ্বীপ দীর্ঘদিন ধরেই ভাঙন ও বন্যাপ্রবণ এলাকা। স্থানীয়দের কথায়, একসময় তাঁদের বসতভিটে ছিল ভাগীরথী নদীর পাড় লাগোয়া। ২০০০ সালের ভয়াবহ বন্যা সেই স্থায়ী ঠিকানা কেড়ে নেয়। বাড়ি-জমির সঙ্গে ভেসে যায় জমির দলিল, ব্যাঙ্কের পুরনো নথি, হাতে লেখা পাসবই, যাবতীয় প্রয়োজনীয় কাগজ।
Partha Goswami
08/12/2025







