টাকার সংখ্যাটা ঠিক কত, জানতে ক্যামেরার সামনে ৩০ জনের তত্ত্বাবধানে চলছে টাকা গোনা।
মেঝের ওপর রাশি রাশি টাকা, ১০০ থেকে ৫০০ টাকার নোট, রয়েছে খুচরোও। যাঁর যেমন সাধ্য, তেমন অনুদান জমা পড়েছে। কারণ তৈরি হবে মসজিদ।
ভিত্তিপ্রস্তর হয়েছে, এবার ‘বাবরি’ মসজিদ তৈরির জন্য মুক্তহস্তে দান করেছেন মানুষ। যে জায়গায় মসজিদ তৈরি হবে, সেই জায়গায় বক্স রাখা হয়েছিল। তাতেই জমা পড়েছে টাকা। আনা হয়েছে ১১টি টাকা ভর্তি ট্রাঙ্ক।
টাকার সংখ্যাটা ঠিক কত, জানতে ক্যামেরার সামনে ৩০ জনের তত্ত্বাবধানে চলছে টাকা গোনা। আনা হয়েছে টাকা গোনার মেশিন। শুধু কিউআর কোড স্ক্যান করেই জমা পড়েছে ৯৩ লক্ষ টাকা, জানিয়েছেন হুমায়ুন নিজে।
কেউ কি ফান্ডিং করছে? হুমায়ুনের কথায়, ৪ তারিখ তিনি মানুষের কাছে তাঁর আবেদন রেখেছিলেন, যে যেমন পারে তেমন দান যেন করে। কাল ছিল মসজিদের শিলান্যাস। কাল থেকেই ব্যাঙ্কে যা জমা পড়েছে, তার সংখ্যা ৯৩ লক্ষের কিছুটা বেশি।
মুর্শিদাবাদের মানুষের ওপর ভরসা রয়েছে, এই টাকা জনগণেরই, জোর গলায় বলছেন হুমায়ুন। কোথাও যেন কোনও ফাঁক না থাকে, তাই লাইভ ক্যামেরায় চলছে টাকা গোনা।
শনিবার বহু বিতর্ক তৈরি করা বাবরি মসজিদের শিলান্যাস অনুষ্ঠান সম্পন্ন হয়, মধ্যমণি ছিলেন হুমায়ুন কবীর। মসজিদ (Babri Masjid) নির্মাণ ঘিরে তোলা প্রশ্নের জবাবে হুমায়ুন বলেছিলেন, “মসজিদ তৈরিতে টাকার কোনও সমস্যা হবে না। রাজ্যের প্রায় সব জেলা থেকেই মানুষ নিজে থেকে টাকা দেবেন।” এদিন তিনি আরও চমকে দিয়ে দাবি করেন— একটি সংস্থা ইতিমধ্যেই ৮০ কোটি টাকা দেওয়ার আশ্বাস দিয়েছে, যদিও সেই সংস্থার নাম প্রকাশ করতে চাননি তিনি (Murshidabad News)।
শিলান্যাস মঞ্চে বড় ঘোষণা
রেজিনগরের সভায় হুমায়ুন কবীর জানান,
- ৩ কাঠা জমিতে তৈরি হবে মূল মসজিদ।
- ২৫ বিঘা জমির বিশাল চত্বরে গড়ে উঠবে হাসপাতাল ও বিশ্ববিদ্যালয়।
Partha Goswami
08/12/2025







