জাঁকিয়ে শীত পড়েছে বাংলাদেশে। রাজধানী ঢাকা ঘন কুয়াশার ঢেকে আছে। ফলে শুক্রবার পাঁচটি বিমানকে কলকাতায় পাঠিয়ে দিতে হয়।
এছাড়াও ঢাকা থেকে বাংলাদেশের অন্যান্য শহরের বিমানবন্দরেও পাঠানো হয় বেশ কিছু ফ্লাইট।
জাঁকিয়ে শীত পড়েছে বাংলাদেশে (Bangladesh News)। রাজধানী ঢাকা (Dhaka) ঘন কুয়াশার ঢেকে আছে (Dhaka shrouded in fog)। ফলে শুক্রবার পাঁচটি বিমানকে কলকাতায় পাঠিয়ে দিতে হয়। এছাড়াও ঢাকা থেকে বাংলাদেশের অন্যান্য শহরের বিমানবন্দরেও পাঠানো হয় বেশ কিছু ফ্লাইট।
তবে ওয়াকিবহাল-মহল বলছে শুধুই কুয়াশা জনিত সমস্যা নয় এর সঙ্গে আছে তীব্র দূষণ। ঢাকায় পরিবেশ দূষণ দিন দিন মাত্রা ছাড়াচ্ছে। বাতাসে ধূলিকণা এবং কুয়াশা জনিত সমস্যার কারণে দৃশ্যমানতা তলানিতে ঠেকেছে।
এদিকে কুয়াশার কারণে শুক্রবার মেঘনা নদীতে দুটি লঞ্চের মধ্যে সংঘর্ষে শুক্রবার চারজন নিহত হয়েছেন। বাংলাদেশের চাঁদপুর জেলায় এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে জাকির সম্রাট-৩ এবং অ্যাডভেঞ্চার-৯ নামের দুটি লঞ্চের মধ্যে সংঘর্ষ হয় ওই জেলার হরিনা এলাকায়।
কুয়াশায় দৃশ্যমানতা কমে যাওয়ায় দুমকি উপজেলার রাজা খালি শ্রীরামপুর ব্রিজের উপর এক একটি ব্যাটারি চালিত অটোরিকশা ও একটি ছোট চার চাকা মালবাহী গাড়ির সংঘর্ষে দুজন মারা যান।
দৃশ্যমানতা কমে যাওয়ায় ঢাকায় যে বিমানগুলি নামতে পারেনি তার মধ্যে আছে কুয়েত এয়ারওয়েজ, জাজিরা এয়ারওয়েজের দুটি করে বিমান। এছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকায় নামতে না পেরে কলকাতায় চলে আসে।
কুয়াশার কারণে দু থেকে চার ঘন্টা বিলম্বে ঢাকায় অবতরণ করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্সের দুবাই থেকে ঢাকাগামী একটি ফ্লাইট এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কুয়ারালামপুর এবং গুয়ানজু থেকে আসা দুটি ফ্লাইট। ঘন কুয়াশায় কারণে বাংলাদেশ সরকার দেশের অভ্যন্তরে নৌকা ও লঞ্চ চলাচলে সতর্কতা জারি করেছে। সতর্কতা জারি করা হয়েছে রেল এবং সড়ক পথেও।
Partha Goswami
26/12/2025







