রেকর্ড সাফল্য গড়ার সঙ্গেই ছবিটি হয়ে উঠেছে ২০২৫ সালের সর্বোচ্চ আয়ের কোনও ভারতীয় সিনেমা, যা পিছনে ফেলে দিয়েছে কান্তারা চ্যাপ্টার ১-এর গোটা বিশ্বব্যাপী আয়কেও।
মাত্র ২১ দিনের মধ্যেই বিশ্ব জুড়ে ১ হাজার কোটির ক্লাবে (1000 Crore Club) ঢুকে পড়ল আদিত্য ধর পরিচালিত স্পাই-থ্রিলার ‘ধুরন্ধর’ (Dhurandhar)। এই রেকর্ড সাফল্য গড়ার সঙ্গেই ছবিটি হয়ে উঠেছে ২০২৫ সালের (Hindi Cinema 2025) সর্বোচ্চ আয়ের কোনও ভারতীয় সিনেমা (Bollywood Box Office collection), যা পিছনে ফেলে দিয়েছে ঋষভ শেট্টি পরিচালিত কান্তারা চ্যাপ্টার ১-এর গোটা বিশ্বব্যাপী আয়কেও।
ছবির প্রযোজনা সংস্থার তরফে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর’ ভারতে নেট কালেকশন (Ranveer Singh Dhurandhar earnings) করতে পেরেছে ৬৬৮.৮০ কোটি টাকা, আর বিশ্বব্যাপী মোট আয় দাঁড়িয়েছে ১,০০৬.৭ কোটি টাকা (Dhurandhar box office collection)। উল্লেখযোগ্য ভাবে, চলতি বছর মুক্তি পাওয়া কান্তারা চ্যাপ্টার ১ বিশ্ব জুড়ে প্রায় ৮৫০ কোটি টাকা আয় করেছিল।
তৃতীয় সপ্তাহেও চমক, ২১ দিনে প্রায় প্রথম দিনের সমান আয়
মুক্তির ২১তম দিনে বক্স অফিসে প্রত্যাশার বাইরে গিয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে ‘ধুরন্ধর’। তৃতীয় সপ্তাহেও দর্শকসংখ্যা বেড়েছে চোখে পড়ার মতো। এই দিনেই ভারতে ছবিটি আয় করেছে আনুমানিক ২৬ কোটি টাকা নেট, যা প্রায় ছবির প্রথম দিনের (২৮.৬ কোটি) আয়ের সমান। এর জেরেই ভারতের মোট নেট আয় পৌঁছে গিয়েছে ৬৬৮.৮০ কোটি টাকায়।
২১ দিনের বক্স অফিস রিপোর্ট (ভারত, নেট কালেকশন)
সূত্র: জিও স্টুডিওস
- প্রথম সপ্তাহ: ২১৮.০০ কোটি টাকা
- দ্বিতীয় সপ্তাহ: ২৬১.৫০ কোটি টাকা
- তৃতীয় উইকএন্ড: ৯৯.৭০ কোটি টাকা
- ১৮তম দিন (সোমবার): ১৯.৭০ কোটি টাকা
- ১৯তম দিন (মঙ্গলবার): ২০.৪০ কোটি টাকা
- ২০তম দিন (বুধবার): ২০.৯০ কোটি টাকা
- ২১তম দিন (বৃহস্পতিবার): ২৮.৬০ কোটি টাকা
মোট: ৬৬৮.৮০ কোটি টাকা (ভারত, নেট)
বক্স অফিসের দিক থেকে ২০২৫ সালকে ‘হাই নোটে’ শেষ করল ‘ধুরন্ধর’। এই বছর হিন্দি ছবির মধ্যে শুধুমাত্র ছাভা-র পর দ্বিতীয় ছবি হিসেবে ‘ধুরন্ধর’ শুধু বক্স অফিসে আধিপত্যই তৈরি করেনি, বরং মানুষের মধ্যেও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।
যেখানে বছরের শুরুতে ভিকি কৌশল অভিনীত ছাভা রেকর্ড ভেঙে ইন্ডাস্ট্রিকে যে গতি দিয়েছিল, সেখানে বছরের শেষে এসে ‘ধুরন্ধর’কে নিয়ে ফের বলিউড আশার আলো দেখছে।
প্রসঙ্গত, মুক্তির মাত্র ২০ দিনের মধ্যেই ছবিটি বিশ্ব জুড়ে ৯৪৪ কোটি টাকা পার করেছিল। ২১তম দিনের পারফরম্যান্সের নিরিখে সেই সাফল্য আরও এক ধাপ এগিয়ে নিয়ে গিয়েছে।
তারকাখচিত কাস্ট ও সিক্যুয়েলের ঘোষণা
‘ধুরন্ধর’-এ অভিনয় করেছেন একাধিক তারকা। রণবীর সিং, সারা অর্জুন, সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, আর মাধবন, অর্জুন রামপাল, রাকেশ বেদী, সৌম্যা টান্ডন, দানিশ পাণ্ডোর-সহ আরও অনেকে।
ছবির দ্বিতীয় পর্ব মুক্তি পাওয়ার কথা ১৯ মার্চ, ২০২৬, যা বিশ্বজুড়ে পাঁচটি ভাষায় প্রেক্ষাগৃহে আসবে।
Partha Goswami
26/12/2025







