ঢাকার কাছে কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ দুই শিশুসহ আহত ৪, প্রচুর বিস্ফোরক উদ্ধার

SHARE:

 আহতের সংখ্যা আরও বাড়বে বলেই পুলিশের আশঙ্কা। মাদ্রাসাটি থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হয়েছে বলে জানানো হয়েছে।

ঢাকার কাছে কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ দুই শিশুসহ আহত ৪, প্রচুর বিস্ফোরক উদ্ধার

বাংলাদেশের রাজধানী ঢাকার (Dhaka) অদূরে কেরানীগঞ্জে একটি মাদ্রাসায় বড় ধরনের বিস্ফোরণ (Blast) ঘটেছে। ‌পুলিশ জানিয়েছে, দুটি শিশুসহ চারজন বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন। আহতের সংখ্যা আরও বাড়বে বলেই পুলিশের আশঙ্কা। মাদ্রাসাটি থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হয়েছে বলে জানানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় অবস্থিত উম্মাল কুরা ইন্টারন্যাশনাল মাদ্রাসায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। মুফতি হারুন নামে এক ব্যক্তি তিনটি ঘর ভাড়া নিয়ে গত তিন বছর যাবত মাদ্রাসাটি চালাচ্ছিলেন। সেখানে ৫০ জনের মতো পড়ুয়া আছে। শুক্রবার ছুটি থাকায় মাদ্রাসা বন্ধ ছিল। কিন্তু সেখানে কিছু বাচ্চা খেলাধুলা করছিল। স্থানীয় কিছু মানুষও সেখানে ছিলেন।

পুলিশ জানায় মাদ্রাসার ক্লাসরুমে বিস্ফোরণ ঘটে। সেখানেই জড় করা ছিল বিপুল পরিমাণ বিস্ফোরক। ওই বাড়ির মালিক পারভিন বেগম পুলিশকে জানিয়েছেন মাদ্রাসার নামে ভাড়া নিয়ে সেখানে যে‌অপরাধমূলক কাজকর্ম চলছিল সে ব্যাপারে তিনি পুরোপুরি অন্ধকারে ছিলেন। ‌স্থানীয় পুলিশ সুপার মিজানুর রহমান বলেছেন বিস্ফোরণ স্থলে বোমা তৈরির সরঞ্জাম পাওয়া গিয়েছে। বিস্ফোরণটি ঠিক কী কারণে ঘটেছে তা এখনও স্পষ্ট নয়।

জনবহুল ওই এলাকায় কীভাবে মাদ্রাসায় বিস্ফোরক জমা করা সম্ভব হলো তা নিয়ে প্রশ্ন উঠেছে। বাংলাদেশে আগামী ১২ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে শান্তিপূর্ণ করতে দেশকে বেআইনি অস্ত্র মুক্ত করার অভিযান চালাচ্ছে সেনা ও পুলিশ। তারপরও কীভাবে জঙ্গি সন্ত্রাসীরা রাজধানীর অদূরে অবস্থিত মাদ্রাসায় বিস্ফোরক জমা করতে পারল তা নিয়ে প্রশাসনের অন্তরেও প্রশ্ন উঠেছে।

Partha Goswami

27/12/2025

Vnn Times Today
Author: Vnn Times Today