৫ জনকে গাড়ির ধাক্কা! তবু গ্রেফতার নয় বিধায়কপুত্র, চিকিৎসার খরচও নিজেরাই করছেন আহতরা

SHARE:

অভিযুক্ত দীনেশ লোধি (Dinesh Lodhi), পিচোরের বিজেপি বিধায়ক প্রীতম লোধির ছেলে। অভিযোগ, শুক্রবার ভোরে তাঁর থার গাড়ি প্রথমে একটি মোটরসাইকেলে ধাক্কা মারে, তিনজন রাস্তায় পড়ে গুরুতর আহত হন, এছাড়াও ঘাতক গাড়িটি দুই পথচারী মহিলাকেও আঘাত করে (hit and run allegations)।

মধ্যপ্রদেশের শিবপুরীতে এক বিধায়কপুত্রের (Madhya Pradesh Accident) গাড়ির ধাক্কায় আহত হয়েছে পাঁচজন। এই ঘটনায় বিতর্ক অনেক। উঠছে প্রশ্নও (Madhya Pradesh MLA case)। দুর্ঘটনার পরে চিকিৎসার খরচ থেকে শুরু করে ন্যায্য আচরণ- কিছুই নাকি মেলেনি আক্রান্তদের। বরং অভিযুক্তের রাজনৈতিক প্রভাব, পুলিশের নরম মনোভাব আর আগের বিতর্কিত ইতিহাস মিলিয়ে পুরো ঘটনাই যেন আরও জটিল হয়ে উঠছে।

অভিযোগ, আহত পাঁচজন এখনও নিজেদের চিকিৎসার খরচ জোগাড় করতে হিমশিম খাচ্ছেন, অথচ অভিযুক্তের তরফে কোনও সাহায্যই মেলেনি।

অভিযুক্ত দীনেশ লোধি (Dinesh Lodhi), পিচোরের বিজেপি বিধায়ক প্রীতম লোধির ছেলে। অভিযোগ, শুক্রবার ভোরে তাঁর থার গাড়ি প্রথমে একটি মোটরসাইকেলে ধাক্কা মারে, তিনজন রাস্তায় পড়ে গুরুতর আহত হন, এছাড়াও ঘাতক গাড়িটি দুই পথচারী মহিলাকেও আঘাত করে (hit and run allegations)। এই ঘটনায় আহত হন সঞ্জয় পারিহার, আশীষ পারিহার, অঙ্কুশ পারিহার, সীতা বর্মা এবং পূজা সোনি।

আহতদের দাবি, দুর্ঘটনার পর তারা পুলিশকে সঙ্গে নিয়ে বিধায়কের কাছে গিয়েছিলেন। কিন্তু সেখানে গিয়ে কোনও সাহায্য তো দূরের কথা, তাঁদের ফিরিয়ে দেওয়া হয়। সঞ্জয় পারিহারের কথায়, “আমাদের বলা হয় পরে যোগাযোগ করা হবে, কিন্তু আর কোনও ফোন আসেনি। চিকিৎসার জন্য কোনও ব্যবস্থা করা হয়নি।”

স্কুল শিক্ষিকা সীতা বর্মা জানান, দুর্ঘটনার সময় তিনি স্কুলে যাচ্ছিলেন। পিছন থেকে গাড়ি ধাক্কা মারলে তাঁর মাথা ও কোমরে আঘাত লাগে। “আমাদের সব চিকিৎসার খরচ নিজেরাই করছি। আমরা চাই অন্তত সেই খরচটা দেওয়া হোক,” বলেন তিনি।

ঘটনার পর ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, অভিযুক্ত উল্টে আহতদেরই দোষারোপ করছেন। তাঁর দাবি, তিনি হর্ন ও সাইরেন বাজিয়েছিলেন, তবুও সামনে থাকা লোকজন সরে যাননি।

এই ঘটনায় অভিযোগ দায়ের হলেও বিধায়কপুত্রকে গ্রেফতার করা হয়নি। শুধু নোটিস দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে এবং তদন্ত চলছে।

এদিকে অভিযোগ উঠেছে, অভিযুক্ত তাঁর রাজনৈতিক প্রভাব খাটানোর কথাও বলেছেন। যদিও পুলিশ জানিয়েছে, এই দাবি প্রমাণ করার মতো কোনও তথ্য এখনও মেলেনি।

প্রথমে ‘অজ্ঞাত চালক’-এর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হলেও পরে দীনেশ লোধির নাম যুক্ত করা হয়, যা নিয়ে প্রশ্ন উঠেছে। এছাড়া নম্বর প্লেট ছাড়া গাড়ি চালানো ও বেআইনি সাইরেন ব্যবহারের অভিযোগেও আলাদা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।

ঘটনার পর বিধায়ক প্রীতম লোধি বলেছেন, তাঁর কাছে জনস্বার্থই সবার আগে। তিনি নিজেই ছেলের বিরুদ্ধে এফআইআর দায়ের করিয়েছেন এবং দোষী প্রমাণিত হলে আইন অনুযায়ী শাস্তি হওয়া উচিত।

Partha Goswami

18/04/2026

Vnn Times Today
Author: Vnn Times Today