সিনেমার নায়ক দিয়ে দেশ চালানো যায় না! বিজয়ের রাজনীতিতে অভিষেক নিয়ে বিস্ফোরক প্রকাশ রাজ

SHARE:

মজার বিষয় হল, প্রকাশ রাজ ও বিজয় পর্দার অত্যন্ত পরিচিত জুটি। ‘ঘিল্লি’ থেকে ‘ভারিসু’ থেকে শুরু করে একাধিক ব্লকবাস্টার ছবিতে অভিনয় করেছেন তাঁরা। প্রকাশ রাজ একসময় বিজয়কে ভালবেসে ‘চেল্লাম’ বলে ডাকতেন। কিন্তু রাজনীতির ময়দানে সেই ব্যক্তিগত সম্পর্ক যে কোনও কাজে আসবে না, তা আজ স্পষ্ট করে দিলেন প্রকাশ।

তামিলনাড়ু বিধানসভা ভোটের আগে পারদ চড়ছে দক্ষিণের রাজনীতিতে। আর সেই আগুনেই ঘি ঢাললেন বর্ষীয়ান অভিনেতা প্রকাশ রাজ (Prakash Raj)। মেগাস্টার বিজয়ের (Thalapathy Vijay) রাজনীতিতে প্রবেশকে সরাসরি আক্রমণ করে তিনি সাফ জানিয়ে দিলেন, পর্দার জনপ্রিয়তা আর বাস্তবের জননেতা হওয়া—দুটো সম্পূর্ণ আলাদা বিষয়।

‘দ্রাবিড় মডেল না কি সিনেমা মডেল?’

সম্প্রতি পালানিতে সিপিআই(এম) প্রার্থীর হয়ে প্রচারে গিয়ে প্রকাশ রাজ তামিলনাড়ুর বর্তমান রাজনীতির ঘরানাকে তিনটি ভাগে ভাগ করতে চেয়েছেন, দ্রাবিড় মডেল, স্লেভ বা নির্ভরশীল মডেল আর সিনেমা মডেল।

বিজয়ের নাম সরাসরি না নিলেও ‘সিনেমা মডেল’-এর উল্লেখ করে প্রকাশ বলেন, “সিনেমায় কেউ চাইলেই মুখ্যমন্ত্রী বা ডাক্তার সাজতে পারেন, কিন্তু বাস্তব রাজনীতিতে এমনটা হয় না। দেশ চালানোর দায়িত্ব কোনো অভিনেতার হাতে স্রেফ আবেগের বশে তুলে দেওয়া যায় না।”

‘চেল্লাম’ থেকে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী!

মজার বিষয় হল, প্রকাশ রাজ ও বিজয় পর্দার অত্যন্ত পরিচিত জুটি। ‘ঘিল্লি’ থেকে ‘ভারিসু’ থেকে শুরু করে একাধিক ব্লকবাস্টার ছবিতে অভিনয় করেছেন তাঁরা। প্রকাশ রাজ একসময় বিজয়কে ভালবেসে ‘চেল্লাম’ বলে ডাকতেন। কিন্তু রাজনীতির ময়দানে সেই ব্যক্তিগত সম্পর্ক যে কোনও কাজে আসবে না, তা আজ স্পষ্ট করে দিলেন প্রকাশ।

বিজয়ের উদ্দেশে প্রকাশ রাজ ৩টি কড়া প্রশ্ন তুলেছেন। এক, আপনি কি মানুষের সমস্যা নিয়ে কখনো কথা বলেছেন? দুই, ভাষা, সংস্কৃতি বা আত্মসম্মান রক্ষায় কি কখনো রাস্তায় নেমেছেন? তিন, মানুষ পোস্টার লাগিয়ে আপনাকে ভালোবাসা দিয়েছে ঠিকই, কিন্তু সেই ভালোবাসা দিয়ে কি দেশ চালানো সম্ভব?

থালাপথি বিজয় তাঁর দল তামিলাগা ভেট্টি কাজাগাম (TVK)-এর মাধ্যমে ২০২৬-এর নির্বাচনে লড়ার ঘোষণা করেছেন। তাঁর বিশাল ফ্যান বেস এবং জনপ্রিয়তা তামিল রাজনীতির প্রতিষ্ঠিত দলগুলোর কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। তবে প্রকাশ রাজের মতো বুদ্ধিজীবী অভিনেতাদের এই সমালোচনা বিজয়ের ‘পলিটিক্যাল ইমেজ’-এর সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।

সিনেমার ইমেজ বনাম মাটির লড়াই—তামিলনাড়ুর ভোটাররা শেষ পর্যন্ত কাকে বেছে নেন, এখন সেটাই দেখার।

Partha Goswami

18/04/2026

Vnn Times Today
Author: Vnn Times Today