নাগরাকাটা হামলায় এখনও কেউ ধরা পড়েনি! সুকান্ত বললেন, ‘পুলিশমন্ত্রীকে বন্যার জলে ফেলে দিলে…’

SHARE:

গত সোমবার প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গের (North Bengal) নাগরাকাটায় পরিদর্শনে পৌঁছন খগেন ও শঙ্কর। খগেন মুর্মুর গাড়িতেই তখন ছিলেন বিধায়ক। অভিযোগ, আচমকা তাঁদের উপর হামলা চালায় একদল দুষ্কৃতী।

নাগরাকাটায় ত্রাণ বিলি করতে গিয়ে আক্রান্ত হন বিজেপির সাংসদ খগেন মুর্মু (Khagen Murmu) এবং বিধায়ক শঙ্কর ঘোষ (Shankar Ghosh)। গুরুতর চোট পেয়েছেন সাংসদ, চোখের নীচের হাড় ভেঙেছে। এই মুহূর্তে দুজনেই উত্তরবঙ্গের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। বুধবার তাঁদের সঙ্গে দেখা করতে আসেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। তিনদিন পরও কেউ গ্রেফতার হয়নি, এনিয়ে পুলিশমন্ত্রী-সহ পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন তিনি।

এদিন হাসপাতালে থেকে বেরিয়ে সাংবাদিকদের সামনে সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) দাবি করেন, ‘হামলাকারীরা প্রকাশ্যে স্বীকার করেছে তারা তৃণমূলের লোক। ৮ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। ক্যামেরায় হামলাকারীদের মুখ দেখা গেছে। কিন্তু এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। কী করছে তারা?’ মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) নিশানায় এনে বিজেপি সাংসদ বলেন, ‘এমন পুলিশমন্ত্রী থাকার চেয়ে তাঁকে বন্যার জলে ফেলে দিলে ভাল হয়।’ একইসঙ্গে তিনি হুঁশিয়ারিও দিয়ে বলেছেন, ‘পুলিশ যদি ব্যবস্থা না নেয়, তাহলে বিজেপি তাদের মতো করে ট্রিটমেন্ট করবে।’

গত সোমবার প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গের (North Bengal) নাগরাকাটায় পরিদর্শনে পৌঁছন খগেন ও শঙ্কর। খগেন মুর্মুর গাড়িতেই তখন ছিলেন বিধায়ক। অভিযোগ, আচমকা তাঁদের উপর হামলা চালায় একদল দুষ্কৃতী। নাগরাকাটা পোঁছতেই তাঁদের দিকে তেড়ে আসে তারা। বাঁশ, লোহার রড, পাথর দিয়ে মারধর করা হয়। ভাঙচুর করা হয় গাড়িতেও। গুরুতর আঘাত লাগে সাংসদ খগেন মুর্মুর। রক্তে ভেসে যান তিনি। আক্রান্ত হন বিধায়ক শঙ্কর ঘোষও।

শিলিগুড়ির বিধায়কের অভিযোগ, পরিকল্পিতভাবে আমাদের প্রাণে মেরে ফেলার চেষ্টা হয়েছিল। চালকের তৎপরতায় দ্রুত এলাকা থেকে বেরিয়ে আসতে পারি।’ বিজেপির অভিযোগ, রাজ্যের শাসকদল তৃণমূল পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে। তবে অভিযোগ উড়িয়ে দিয়েছে শাসক দল।

মঙ্গলবার খগেন মুর্মুর সঙ্গে দেখা করতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যদিও এই নিয়েও তীব্র সমালোচনা করেছে বিজেপি (BJP)। জখম সাংসদের ছেলের কথায়, ‘তৃণমূলের লোকেরাই হামলা চালিয়েছে।’

Partha Goswami

08/10/2025

Vnn Times Today
Author: Vnn Times Today