আগরতলা পৌঁছেই পুলিশ-তৃণমূল তুমুল বচসা! বিমানবন্দরেই বাইরে বসে পড়লেন কুণাল-সায়নীরা

SHARE:

গতকালই আগরতলা শহরে তৃণমূলের রাজ্য দফতরে ভাঙচুর করার অভিযোগ ওঠে বিজেপি-র কর্মী সমর্থকদের বিরুদ্ধে৷

ত্রিপুরায় পৌঁছেই পুলিশ প্রশাসনের বিরুদ্ধে অসহযোগীতার অভিযোগে সরব হলেন তৃণমূলের প্রতিনিধি দলের সদস্যরা৷ প্রতিবাদে আগরতলা বিমানবন্দরের বাইরেই বসে পড়লেন কুণাল ঘোষ, সায়নী ঘোষ, সুস্মিতা দেবরা৷
তৃণমূল নেতাদের অভিযোগ তাঁদের নিয়ে যেতে যে তিনটি গাড়ি বিমানবন্দরে এসেছিল সেগুলিকে হুমকি দিয়ে তাড়িয়ে দেওয়া হয়৷ শুধু তাই নয়, প্রিপেড ট্যাক্সি চালকদেরও তাঁদের নিয়ে যেতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ তৃণমূল নেতাদের৷
গতকালই আগরতলা শহরে তৃণমূলের রাজ্য দফতরে ভাঙচুর করার অভিযোগ ওঠে বিজেপি-র কর্মী সমর্থকদের বিরুদ্ধে৷ নাগরাকাটায় বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষের আক্রান্ত হওয়ার প্রতিবাদে বিক্ষোভ দেখানোর সময়ই এই ভাঙচুরের ঘটনা ঘটে৷ এই ঘটনারই প্রতিবাদে এ দিনই আগরতলায় পৌঁছেছে তৃণমূলের পাঁচ সদস্যের প্রতিনিধি দল৷ সেই দলে রয়েছেন কুণাল ঘোষ, সুদীপ রাহা, রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা, লোকসভার দুই সাংসদ প্রতিমা মণ্ডল এবং সায়নী ঘোষ এবং রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব৷ আগরতলায় পৌঁছনোর পরই পুলিশ প্রশাসনের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগে সরব হলেন তৃণমূল নেতারা৷
Partha Goswami
08/10/2025
Vnn Times Today
Author: Vnn Times Today