মা ও ৭ বছরের ছেলের রক্তাক্ত দেহ উদ্ধার ঘর থেকে, ঝুলন্ত অবস্থায় বাবা

SHARE:

মৃত ব্যক্তির নাম সনজিৎ হালদার (৪০)। মৃত স্ত্রী মৌসুমী হালদার (২৮) এবং পুত্র রায়হান হালদার (৭)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পারিবারিক কলহের জেরেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।

বুধবার সকালে মর্মান্তিক ঘটনা বেলডাঙা থানার আণ্ডিরণে। ঘর থেকে উদ্ধার হল বাবা-মা ও ছেলের দেহ। পুলিশের প্রাথমিক অনুমান, স্ত্রী ও পুত্রকে ধারালো করাত দিয়ে  খুন করে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন ওই ব্যক্তি।

মৃত ব্যক্তির নাম সনজিৎ হালদার (৪০)। মৃত স্ত্রী মৌসুমী হালদার (২৮) এবং পুত্র রায়হান হালদার (৭)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পারিবারিক কলহের জেরেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। বুধবার সকালে সনজিতের মা শৌচাগারে যাওয়ার সময় জানালা দিয়ে দেখতে পান, তার ছেলে ঘরের ভেতর ঝুলছে। ছেলেকে ওই অবস্থায় দেখে চিৎকার করে ওঠেন তিনি। তখনও জানেন না আরও দুঃসংবাদ অপেক্ষা করছিল তাঁর জন্য।

ওই বৃদ্ধার চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। দরজা ভেঙে ঘরে ঢুকে দেখেন, ঝুলন্ত অবস্থায় রয়েছে সনজিৎ। ঘরের ভেতর রক্তাক্ত অবস্থায় পড়ে আছে স্ত্রী মৌসুমী ও ছেলে রায়হান। সেই দৃশ্য় দেখে আতঙ্কে দিশেহারা হয়ে পড়েন এলাকার মানুষজন।

খবর পেয়ে বেলডাঙা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। তিনটি দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়।  প্রাথমিকভাবে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, স্ত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরে মনোমালিন্যের চলছিল সনজিতের। তারই জেরে এমন ভয়ংকর সিদ্ধান্ত কিনা খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ঘটনার পেছনে অন্য কোনও কারণ আছে কিনা, তাও দেখা হচ্ছে।

Partha Goswami

08/10/2025

Vnn Times Today
Author: Vnn Times Today