Weather: তাপমাত্রা ছোঁবে ৪২ ডিগ্রি! কলকাতায় চলবে তাপপ্রবাহ, দক্ষিণের ৫ জেলায় বৃষ্টির পূর্বাভাস

SHARE:

গরমের পাশাপাশি আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়বে। ২১ থেকে ২৭ তারিখ পর্যন্ত এই অস্বস্তি চলবে বলে পূর্বাভাস। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এই কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

তীব্র গরমে হাঁসফাঁস করছে রাজ্যবাসী, তার মধ্যেই এল খানিকটা স্বস্তির খবর (Weather Forecast)। উত্তরবঙ্গে (North Bengal Weather) বৃষ্টির দাপট আগেই ছিল, এবার দক্ষিণবঙ্গেরও কিছু জেলায় মিলতে পারে বৃষ্টির দেখা (Rain Forecast)। তবে সব জায়গায় নয়, কোথাও স্বস্তি, কোথাও আবার বাড়বে গরম আর অস্বস্তি।

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, একটি উত্তর-দক্ষিণ নিম্নচাপ অক্ষরেখা পূর্ব বিহার থেকে দক্ষিণ-পশ্চিম মধ্যপ্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই অক্ষরেখাটি ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তিশগড়ের উপর দিয়ে গিয়েছে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ০.৯ কিলোমিটার উচ্চতায় অবস্থান করছে। এর প্রভাবেই উত্তরবঙ্গের একাধিক জেলায় আগামী ছয় থেকে সাত দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শুধু উত্তরবঙ্গই নয়, দক্ষিণবঙ্গের কিছু জেলাতেও বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে (Weather Update)। বিশেষ করে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম এবং মুর্শিদাবাদে আজ বৃষ্টি হতে পারে। আজ থেকে ২৭ তারিখ পর্যন্ত এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে।

তবে বাকি জেলাগুলির জন্য খুব একটা স্বস্তির খবর নেই। কলকাতা-সহ (Kolkata Weather Today) দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গায় তাপমাত্রা বাড়বে এবং গরমের তীব্রতা আরও বাড়তে পারে। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এরপর পরবর্তী ৭২ ঘণ্টায় তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।

গরমের পাশাপাশি আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়বে। ২১ থেকে ২৭ তারিখ পর্যন্ত এই অস্বস্তি চলবে বলে পূর্বাভাস। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এই কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

অন্যদিকে উত্তরবঙ্গের পরিস্থিতি একেবারেই আলাদা। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় ঝেঁপে বৃষ্টি চলবে। সঙ্গে থাকবে বজ্রবিদ্যুৎও।

সব মিলিয়ে রাজ্যের আবহাওয়ায় এখন দ্বিমুখী ছবি- উত্তরে বৃষ্টি, দক্ষিণে আংশিক স্বস্তি আর বাকি জায়গায় বাড়তি গরম। ফলে কোথাও ছাতা, কোথাও আবার রোদ থেকে বাঁচার প্রস্তুতি- দুই ছবিই একসঙ্গে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে।

Partha Goswami

21/04/2026

Vnn Times Today
Author: Vnn Times Today